শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » কৃষি » রাউজানে পারিশ্রমিক ছাড়াই কৃষিকাজ করেন আদিবাসী নারীরা
প্রথম পাতা » কৃষি » রাউজানে পারিশ্রমিক ছাড়াই কৃষিকাজ করেন আদিবাসী নারীরা
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে পারিশ্রমিক ছাড়াই কৃষিকাজ করেন আদিবাসী নারীরা

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: কথায় আছে দশের লাঠি একের বোঝা। মানুষ কখনো একা চলতে পারে না, পৃথিবীতে যে মানুষ একা তিনি নিঃসন্দেহে অসহায়। কিন্তু বর্তমান এই সময়ে মানুষের মধ্যে (একতাই বল) তার বাস্তব চিত্র দেখা গিয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া বসবাস কারি আদিবাসী গ্রামে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলরা হলদিয়া ইউনিয়নের দুর্গম গ্রাম বৃক্ষভানুপুর সেখানে বসবাস করেন অসংখ্যা আদিবাসী মানুষ। পাহাড়ের এই সমতল জমিতে নারী-পুরুষ দলবেঁধে একে অপরের সাথে তাল মিলিয়ে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন। আধিবাসী কৃষাণি আগা ব্যয় মারমা ও সাই মং মারমা ভোরের ডাককে জানান,‘আমরা এখানে সবাই মিলেমিশে একে-অপরের যেকোন কৃষি কাজে সহযোগিতা করি। বিনা বেতনে আমরা প্রতিবেশীর কাজে সহযোগীতা করছি। ঠিক তারও একইভাবে আমাদের কৃষি কাজে এগিয়ে আসেন। এখানে শুধুমাত্র কাজের বিনিময়ে একবেলা ভাত খেতে দেওয়া হয়ে থাকে বলে তারা জানান। এছাড়াও এই উপজেলার ১৪টি ইউনিয়নে ও ১টি পৌরসভার বিভিন্ন মাঠে তীব্র শীতকে উপেক্ষা করে এখানকার কৃষকরা বোরো চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে হাল চাষ, বীজতলা থেকে চারা তোলা এবং জমিতে রোপনের কাজ।
এ ব্যাপারে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সনজীব কুমার সুশীল ভোরের ডাককে বলেন, ‘চলতি মৌসুমে রাউজান উপজেলায় বোরো ধানের চারা রোপণ শুরু করেছে স্থানীয় কৃষকরা। এবার ৪ হাজার ৮শত ১০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ১৩৫০ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণ করা সম্পুর্ণ হয়েছে। ইতিমধ্যে উপজেলায় হাইব্রিড ৮৭০ হেক্টর এবং উফশী ৪৮০ হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। তিনি জানান আবহাওয়া অনুকুল থাকলে আশা করছি এবারও কাক্সিক্ষত ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)