শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে রাতের আঁধারে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে রাতের আঁধারে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে রাতের আঁধারে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি

--- নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে একাধিক মালিকানার গভীর নলকূপের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার অংশ চুরির অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার সোনামুখী ইউনিয়নের তালঘড়িয়া মাঠে ঘটেছে।
স্থানীয় ও নলকূপ মালিকদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ওই গভীর নলকূপের পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ক্রয়কৃত ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার অংশ চুরি হয়। শনিবার সকালে স্থানীয় এক কৃষক ট্রান্সফরমারের ভাঙ্গা অংশ বৈদ্যুতিক খুটির নিচে ও পাশের একটি জমিতে বিক্ষিপ্ত অবস্থায় দেখে নলকূপের মালিকদের খবর দেয়। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। ওই নলকূপের পানি দিয়ে আশেপাশের প্রায় ১৯৫ বিঘা ফসলী জমিতে সেচ দেওয়া হয়।
স্থানীয় বাবু নামের এক কৃষক বলেন, আজ সকালে আমার জমিতে সেচ দেওয়ার কথা ছিল। কিন্তু ট্রান্সফরমার চুরি হওয়ার কারণে সেচ দিতে পারছিনা। ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে।
ওই নলকূপের একাংশের মালিক ছানোয়ার হোসেন বলেন, এই ঘটনায় আমাদের প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সেচের অভাবে মাঠের ফসলগুলোরও অনেক ক্ষতি হবে।
ট্রান্সফরমার চুরির ঘটনায় আক্কেলপুর থানায় অভিযোগ হওয়ার বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান নিশ্চিত করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)