শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » কৃষি » মিরসরাইয়ে ফসলের ক্ষতিকারক মীর্জা মোহাম্মদ এর বিরুদ্ধে মানববন্ধন
প্রথম পাতা » কৃষি » মিরসরাইয়ে ফসলের ক্ষতিকারক মীর্জা মোহাম্মদ এর বিরুদ্ধে মানববন্ধন
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ফসলের ক্ষতিকারক মীর্জা মোহাম্মদ এর বিরুদ্ধে মানববন্ধন

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: কারো ফসলের ক্ষেত গরু দিয়ে নষ্ট করে দিচ্ছেন। তার প্রতিবাদ জানালে ক্ষেতের ফসল উপড়ে ফেলছেন বা কেটে দিচ্ছেন। প্রায় ৩ একর তিনফসলী জমির চাষাবাদ করা ২৫ জন কৃষক তার কাছে জিম্মি। সাধারণত ফসলের ক্ষতিকারক হিসেবে কৃষকরা পোকামাকড় বা পশু-পাখিকেই বুঝে কিন্তু ভিন্ন চিত্র মিরসরাইয়ের ১ নং করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের নতুন চর এলাকায়। এখানে ফসলের ক্ষতিকারক হিসেবে কৃষকরা চেনে মীর্জা মোহাম্মদকে। মীর্জা মোহাম্মদ ১০-১২ টি গরু দিয়ে এখানকার ফসলী জমির ফসল নষ্ট করে আসছে দীর্ঘদিন ধরে। স্থানীয়ভাবে কোন প্রতিকার না পেয়ে অবশেষে কৃষকরা মানববন্ধন করতে বাধ্য হয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের নতুন চর এলাকায় কৃষকরা সসিন্দা, করলা, বরবটি, ঢেড়স, জিঙ্গা, শসা, মরিচ, বেগুন, আলুসহ নানা ফসল আবাদ করেছেন। এখানকার তিনফসলী জমিতে ২৫ জন কৃষক ভিন্ন ভিন্ন মৌসুমে ফসল আবাদ করে থাকেন। পাশে ফেনী নদী থাকায় পানির সমস্যার সম্মুক্ষীন হতে হয় না এখানকার কৃষকদের। এসব উর্বর জমিতে ফসল উৎপন্ন করে জীবিকা নির্বাহ করেন এখানকার কৃষকরা। বিগত কয়েকবছর যাবত স্থানীয় মীর্জা মোহাম্মদ কৃষকদের উৎপন্ন ফসলের ক্ষতি করে আসছে। মীর্জা মোহাম্মদের ১০-১২ টি গরু রয়েছে। এসব গরু ছাড়া অবস্থায় থাকায় ফসল নষ্ট করে থাকে। কেউ এসব কাজে বাঁধা দিলে তাকে গালমন্দ করেন, ক্ষেতের ফসল উপড়ে ফেলে বা ফসল কেটে দেয়। এতে ক্ষতির সম্মুক্ষীন হচ্ছেন কৃষকরা। স্থানীয়ভাবে কৃষকরা মীর্জা মোহাম্মদের বিচার চেয়ে প্রতিকার না পাওয়ায় সর্বশেষ তারা মানববন্ধন করেছেন।
কৃষক নিতাই ভৌমিক বলেন, ‘আমি ৬ শতক জমিতে বরবটির আবাদ করি। ওই বরবটি মীর্জা মোহাম্মদ গরু দিয়ে ৪ বার খাইয়েছেন। এর প্রতিবাদ করায় আমার করলা ক্ষেতের বেশকিছু উপড়ে ফেলে। অথচ করলা ক্ষেত ফল আসার উপযুক্ত। এখন নতুনভাবে সেখানে আবাদ করলে নূন্যতম আড়াই মাস সময় লাগবে। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমরা এর একটা সমাধান চাই।’
কৃষক সাদেক হোসেন বলেন, ‘মীর্জা মোহাম্মদ আমার মরিচ, বেগুন ও মিষ্টি আলুর ক্ষেত নানা সময় নষ্ট করেছে। সে দাম্ভিকতার সাথে বলেন আমার বিচার করার মতো কেউ নেই। আমরা তার কাছে অসহায়। তাকে ফসল নষ্ট করার বিষয়ে বললে সে গালমন্দ করে, সে রাগে ক্ষোভে নিজেও ফসল নষ্ট করে গরু দিয়েও নষ্ট করায়। আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ চাই।’
শুধু কৃষক নিতাই ভৌমিক বা সাদেক হোসেন নয় এমন কৃষক রফিক আলম, শিবু ভৌমিক, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোস্তফা, জানে আলম, ইকবাল হোসেন, রাসেল, এনামুল হক, জাহেদুল ইসলামও একই সমস্যায় পড়েছেন। তাদের দাবী অচিরেই মীর্জা মোহাম্মদের ফসলের ক্ষতি করা থেকে মুক্তি।
এ বিষয়ে জানতে মীর্জা মোহাম্মদের মোবাইলে একাধিকবার কল দিয়েও বন্ধ পাওয়া গেছে।
করেরহাট ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মাইন উদ্দিন বলেন, ‘সাদেক নামে এক কৃষক আমাকে অভিযোগ দিয়েছিল। আমি তখন সমাধান করে দিয়েছি। অন্য কোন কৃষক কোন অভিযোগ দেয়নি।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)