শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » খেলা » বারইয়ারহাট আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম পাতা » খেলা » বারইয়ারহাট আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
রবিবার ● ৩ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বারইয়ারহাট আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বারইয়ারহাট আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার ২ রা মার্চ বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ আইডিয়াল স্কুল প্রাঙ্গণে উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাই সওদাগরের সভাপতিত্বে এবং কদমতলা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সদস্য মোজাম্মেল হোসেন ও স্কুলের সহকারী শিক্ষক আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুদ্দীন মাসুক, স্কুল পরিচালনা কমিটির সদস্য ডাঃ মাজহারুল আনোয়ার চৌধুরী, ইকবাল হোসেন সেলিম, আজম খান প্রমুখ।

ক্রীড়া, সাংস্কৃতিক, গজল, ইসলামি সঙ্গীত সব মিল মোট ২৮ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যৌথভাবে সেরা প্রতিযোগী নির্বাচিত হয় ৫ম শ্রেণির শিক্ষার্থী আসফিয়া জেরিন ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী দিব্যজ্যোতি দে।

এসময় স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা অনির্বাণ যুব ক্লাবের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি লাভ করায় এবং সেরা কৃতি শিক্ষার্থী ২য় শ্রেণির জেনিফা জাহান এবং বর্ষসেরা শিক্ষার্থী যৌথভাবে সাদিয়া সুলতানা যুথি এবং নুসরাত জাহান জেনি’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য সহ বিশেষ ভূমিকা পালন করায় ৩১ জনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এর আগে সকাল নয়টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাই সওদাগর।

বারইয়ারহাট আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ ফারুক হোসেন জানান, উক্ত শিক্ষা প্রতিষ্ঠান ২০১৫ সালের ১ লা জানুয়ারি ৭৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। এরপর থেকে জাতীয় দিবস পালন, বিভিন্ন সংস্থার মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ, ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের শিক্ষা সফর সহ সকল প্রকার কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করে আসছে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু রয়েছে এবং ক্রমান্বয়ে নবম এবং দশম শ্রেণি পর্যন্ত কার্যক্রম চালু রাখার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ৮ জন মহিলা শিক্ষিকা ও ৭জন শিক্ষক সহ ১৫ জন দায়িত্ব পালন করতেছে এবং চলমান ৮ম শ্রেণি পর্যন্ত মোট ১৭৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদক, সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক সহযোগীতায় উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।





খেলা এর আরও খবর

তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)