শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ মে ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জের ইনাতগঞ্জ কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জের ইনাতগঞ্জ কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত
রবিবার ● ১৯ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জের ইনাতগঞ্জ কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত

--- উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে কলেজের অধ্যক্ষ সঞ্জিত সেন ও শিক্ষক নাজমুল হুদার অপসারণের দাবিতে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা ব্যানার ফেষ্টুন সহকারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

১৯ শে মে রবিবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে কলেজের সকল ছাত্র- ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালীন শিক্ষার্থীরা বলেন,কলেজের অধ্যক্ষ সঞ্জিত সেন যোগদান করার পর থেকে বিভিন্ন অনিয়,শিক্ষার্থী,অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ আর্থিক অনিয়ম করে আসছেন। শিক্ষার্থীদের সুবিধায় তার কোন তদারকি নেই। তারা বলেন,সম্প্রতি অধ্যক্ষ সঞ্জিত সেনের যোগ সাজসে শিক্ষক নাজমুল হুদা কলেজের দ্বাদশ শ্রেণির ৪ শিক্ষার্থীর ২০২২-২৩ অর্থ বছরে আসা ২৩ হাজার ২ শত উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন। শিক্ষক নাজমুল হুদা নিজের মোবাইল নাম্বার ও তার ভাই পিয়াস আহমেদের নাম্বারে উপবৃত্তির টাকা ঢুকে। সেই টাকা তারা হাতিয়ে নেন। কিন্ত নির্বিকার থাকেন অধ্যক্ষ। থাকেন ধরাছোয়ার বাইরে।এভাবে তারা বিগত ১০ বছর ধরে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করে আসছেন। এ ধরনের দুর্নীতিবাজ শিক্ষক কলেজে থাকার কোন অধিকার নাই। মানববন্ধনে শিক্ষার্থীরা অধ্যক্ষ সঞ্জিত সেন ও শিক্ষক নাজমুল হুদার ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করার দাবি জানিয়ে আল্টিমেটাম দেন। অন্যতায় কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে।

খবর পেয়ে কলেজে ছুটে যান, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন,গভর্নিংবডির সদস্য তহির উদ্দিন,আব্দুস শহীদ,মাহমুদ বখত,সাবেক সদস্য আফিল উদ্দিন,জসিম উদ্দিন,ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমুজিবুর রহমান,মহসিন আহমেদ,আব্দুস সালাম প্রমূখ।

নেতৃবৃন্দ আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবি নিয়ে তাৎক্ষণিক শিক্ষকদের সাথে আলোচনায় বসেন।

আলোচনা সভায় গভর্নিংবডির সভাপতি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সাথে আলাপ করে ৭২ ঘন্টার মধ্যে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেয়ার আশ্বাস প্রদান করলে মানবন্ধন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)