শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়িতে নির্বাচন স্থগিত করায় দুপুরে অবরোধ প্রত্যাহার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়িতে নির্বাচন স্থগিত করায় দুপুরে অবরোধ প্রত্যাহার
শনিবার ● ৮ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঘাইছড়িতে নির্বাচন স্থগিত করায় দুপুরে অবরোধ প্রত্যাহার

--- ইউপিডিএফ-মূল এর রাঙামাটি ইউনিটের প্রধান সংগঠক সচল চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক নির্বাচনী এজেন্টদের হুমকি প্রদান ও নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর জন্য ঠ্যাঙাড়েদের বাঘাইহাটে সশস্ত্রভাবে অবস্থানের প্রতিবাদে এবং বাঘাইহাট থেকে তাদেরকে গ্রেফতারসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে মাজলং নির্বাচন পরিচালনা কমিটির ডাকে আজ শনিবার ৮ জুন-২০২৪ সড়ক অবরোধ পালিত হয়। এ অবরোধে ইউপিডিএফের বাঘাইহাট ইউনিট সমর্থন জানায়।
তবে সকাল-সন্ধ্যা এ অবরোধের ডাক দেয়া হলেও নির্বাচন কমিশন আগামীকাল ৯ জুন অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত ঘোষণা করলে দুপুর ১২টায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
অবরোধের সমর্থনে আজ সকাল ৬ টা থেকে বাঘাইহাট বাজারের সংযোগ সড়কগুলোসহ বাঘাইহাট-রুইলুই পর্যটন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধকারীরা পিকেটিং করে। অবরোধে বিপুল সংখ্যক নারীও রাস্তায় নামেন। ফলে এসব সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। আটকা পড়ে পর্যটকবাহী গাড়ি।
তবে অবরোধ চলাকালে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, নির্বাচন কমিশন আগামীকাল ৯ জুন অনুষ্ঠেয় বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করলে দুপুর ১২টার সময় মাজলং ও উজো বাজারে পৃথক সমাবেশের মাধ্যমে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। মাজলংয়ের সমাবেশে বক্তব্য দেন সাজেক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার দেব জ্যোতি চাকমা এবং উজো বাজারের সমাবেশে বক্তব্য দেন জোনাকি চাকমা।
উজো বাজারের সমাবেশ থেকে জোনাকি চাকমা স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ভবিষ্যতে যদি ঠ্যাঙাড়ে বাহিনী দিয়ে নির্বাচনে কেন্দ্র দখল ও ভোটার এবং প্রার্থীর এজেন্টদের হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং বাঘাইহাট বাজার কর্তৃপক্ষ ও সেনাবাহিনী যদি ঠ্যাঙাড়েদের প্রশ্রয় দিয়ে থাকে তাহলে অনির্দিষ্টকালের জন্য বাঘাইহাট বাজার বয়কটসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, মাজলং নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য গতকাল (শুক্রবার) দুপুর ১:৩০টার দিকে তিনটি বড় মাইক্রোবাসে করে ৫০ জনের মতো ঠ্যাঙাড়ে সন্ত্রাসী বাঘাইহাটে বাঘাইহাট কেপিএম-এর পরিত্যক্ত অফিসে সশস্ত্রভাবে অবস্থান নেয়। খাগড়াছড়ি ও দীঘিনালা থেকে বিশেষ প্রহরায় তাদেরকে সেখানে নিয়ে আসা হয় বলে জানা যায়।
এছাড়া কয়েকদিন আগে থেকে তারা চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনী এজেন্টদের হুমকি দিয়ে আসছে বলে গতকাল মাজলং নির্বাচন পরিচালা কমিটির সদস্য সচিব বিপুল চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি বলেন, ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না। তাই প্রশাসনকে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)