শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ জুন ২০২৪
প্রথম পাতা » ঢাকা » আওয়ামী লীগ এখন ভোটাধিকার, গণতন্ত্র ও অবাধ নির্বাচনের প্রধান বাঁধা
প্রথম পাতা » ঢাকা » আওয়ামী লীগ এখন ভোটাধিকার, গণতন্ত্র ও অবাধ নির্বাচনের প্রধান বাঁধা
বুধবার ● ১২ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ এখন ভোটাধিকার, গণতন্ত্র ও অবাধ নির্বাচনের প্রধান বাঁধা

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় নেতৃবৃন্দ বলেন,বাংলাদেশে গণতন্ত্র এখন গভীর খাদে নিপতিত হয়েছে। সরকার ও সরকারি দল আওয়ামী লীগ জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যেয়ে অপার সম্ভাবনায় দেশকে ব্যর্থ ও অকার্যকরী করে তুলছে। আওয়ামী লীগ এখন ভোটের অধিকার, অবাধ নির্বাচন ও গণতন্ত্রের প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে; গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। একারণে তাদের হাতে দেশ ও জনগণের কোন গণতান্ত্রিক ভবিষ্যৎ নেই।

জাতীয় নেতৃবৃন্দ বলেন, ডামি নির্বাচনের ডামি সরকারের দেশ পরিচালনার কোন বৈধতা নেই। গোটা দেশটাই তারা লুটেরা মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিনত করেছে। গণ আন্দোলন - গণ অভ্যুত্থানের পথে এদেরকে বিদায় দেয়া ছাডা দেশ ও জনগণকে রক্ষা করা যাবেনা।

তারা বলেন এই সরকারকে বিদায় দিয়ে মানুষের ভোটের অধিকার ও নিরপেক্ষ নির্বাচন নির্বাচন যেমন নিশ্চিত করতে হবে, তেমনি বিদ্যমান অগণতান্ত্রিক ও স্বৈরতন্ত্রী রাষ্ট্র ব্যবস্থারও পরিবর্তন সাধন করতে হবে।।সেই লক্ষে তারা ঐক্যবদ্ধ গণ সংগ্রাম জোরদার করারোও আহবান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে ” বাংলাদেশে গণতন্ত্রের সংকট - উত্তরণের পথ” শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি’র মহাসচিব মীর্যা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়েজুল হাকিম, , রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, এবি পার্টির আহবায়ক সোলাইমান চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহবায়ক বাবুল বিশ্বাস, এলডিপির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাৎ হোসেন সেলিম, ১২ দলীয় জোটের মুখপাত্র এহসানুল হুদা , ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা আশরাফ আলী আখন্দ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক কমরেড হারুন চৌধুরী,অহিংস গণঅভ্যুত্থান আন্দোলনের মুখপাত্র মুক্তিযোদ্ধা আবুল বাসারসহ বিরোধী দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভার শুরুতে পার্টির প্রয়াত নেতৃবৃন্দ, গাজায় ইসরায়েলী গনহত্যায় নিহত মানুষ ও দেশে গণআন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের বড় অপরাধ তারা দেশের রাজনৈতিক কাঠামোয় ভেঙে দিয়েছে।সাংবিধানিক অধিকারসমূহ তারা বিপর্যস্ত করেছে।দেশের অর্থনৈতিক ভিত্তিও তারা পুরোপুরি নষ্ট করে দিয়েছে। তিনি বলেন, এক দানবীয় শাসন এখন দেশের উপর চেপে বসে আছে।এই দানবকে সরাতে না পারলে ভোটের অধিকার, গণতন্ত্র, আইনের শাসন - কোন কিছুই আমরা পুনরুদ্ধার করতে পারবনা।
তিনি বলেন,আন্দোলনের লক্ষ্য অত্যন্ত পরিস্কার। এই ব্যাপারে কারও বিভ্রান্ত হওয়ার কোন অবকাশ নেই।তিনি বলেন, মানুষের জাগরণ ঘটেছে। এই জাগরণকে সফলতার দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব রাজনৈতিক দলসমূহের। তিনি বলেন,এবার আমরা সফল হব,বিজয়ী হব।
তিনি পপরিবর্তনের ৩১ দফার ভিত্তিতে আন্দোলন বেগবান করার ডাক দেন।

সভার সভাপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশে মাফিয়া - দূর্বত্তদের রামরাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, জবাবদিহিমূলক স্বচ্ছ গণতান্ত্রিক ব্যবস্থায় আজিজ- বেনজিরদের জন্ম হতে পারেনা।তিনি বলেন,সরকারকে ক্ষমতায় রাখার বিনিময়ে দূর্বৃত্ত, লুটেরা ও মাফিয়াদেরকে যা খুশী তাই করার লাইসেন্স দেয়া হয়েছে।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন পাকাপোক্ত করতে যেয়ে আওয়ামী লীগ দেশের বহুত্ববাদী গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন,ভারতে নরেন্দ্র মোদির রামরাজত্ব প্রতিষ্ঠার তৎপরতা ভারতের মানুষ যেমন রুখে দিয়েছে, তেমনি বাংলাদেশেও মানুষ আওয়ামী সরকারের দখলদারিত্বকে আর বরদাস্ত করবেনা।তিনি গণতান্ত্রিক উত্তরণের এজেন্ডাসমুহের ভিত্তিতে দেশের বিরোধী দলসমূহের মধ্যে আরও বোঝাপড়া ও ঐক্য জোরদার করার আহবান জানান।
জাতীয় নেতৃবৃন্দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীদের অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী গুরুত্বপূর্ণ সময়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আরও বড় ভূমিকা পালন করবে।
মতবিনিময় সভার শুরুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর লিখিত সূচনা বক্তব্য পাঠ করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী।
সভা পরিচালনা করেন রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।
এসময় মতবিনিময় সভায় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ উপস্থিত ছিলেন।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)