শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কল্পনা চাকমা অপহরণ দিবসে কুতুকছড়িতে সমাবেশ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কল্পনা চাকমা অপহরণ দিবসে কুতুকছড়িতে সমাবেশ
বুধবার ● ১২ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কল্পনা চাকমা অপহরণ দিবসে কুতুকছড়িতে সমাবেশ

--- হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিতা চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,পাহাড়ের নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২৮ বছর উপলক্ষে বৈরি প্রকৃতি মোকাবেলা করে রাঙামাটির কুতুকছড়িতে প্রতিবাদ সমাবেশ এবং জনতার আদালতের রায়ে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, ভিডিপি কমাণ্ডার নুরুল হক ও সালেহ আহম্মেদকে প্রতীকী ফাঁসি প্রদান করা হয়েছে।
আজ বুধবার ১২ জুন-২০২৪ দুপুরে রাঙামাটি সদর উপজেলার দক্ষিণ কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও নারী আত্মরক্ষা কমিটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে দলে দলে লোকজন সমাবেশ স্থলে এসে উপস্থিত হন। এতে ছাত্র-ছাত্রী, নারী, বৃদ্ধসহ সর্বস্তরের অন্তত দেড় সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও জনতার আদালতের রায় পড়ে শোনান পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সহসভাপতি রিনিসা চাকমা।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় সমাবেশ আরো বক্তব্য রাখে ঢাকা থেকে আগত অতিথি ল্যাম্প পোস্টের সম্পাদক মন্ডলীর সদস্য ফারহানা হক শ্যামা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নিকন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমা ও দয়াসোনা চাকমা এবং রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিকি চাকমা।
এছাড়া সমাবেশে আরো সংহতি জানিয়েছেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সীমা দত্ত, সমাজতান্ত্রিক নারী ফোরামের শম্পা বসু, শ্রমজীবী বিপ্লবী নারী ফোরামের সভাপতি বহ্নিশিখা জামালি।
অপরাধীদের প্রতীকী ফাঁসি দেয়ার সময় ঢোল বাজানো হয় এবং উপস্থিত ছাত্র-জনতা লে. ফেরদৌসের ফাঁসি চাই, সালেহ আহম্মেদের ফাঁসি চাই, নুরুল হকের ফাঁসি চাই” শ্লোগানে সমাবেশস্থল প্রকম্পিত করেন। বেশ কিছুক্ষণ ধরে এমন শ্লোগানের পর কর্মসূচি সমাপ্ত করা হয়। পরে সংক্ষিপ্ত মিছিল সহকারে অপরাধীদের কুশপুত্তলিকাগুলো টেনে নিয়ে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের পাশে গাছে ঝলিয়ে রাখা হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১১ ও ১২ জুনের মধ্যবর্তী রাতে রাঙামাটির বাঘাৱইছড়ি উপজেলার নিউ লাল্ল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে তৎকালীন কজইছড়ি আর্মি ক্যাম্পের কমাণ্ডার লে. ফেরদৌস ও তার সহযোগী ভিডিপির নুরুল হক ও সালেহ আহমদের নেতৃত্বে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। দীর্ঘ ২৮ বছরেও কল্পনা চাকমার কোন হদিস পাওয়া যায়নি। রাষ্ট্র বরাবরই কল্পনা চাকমার অপহরণকারীদের রক্ষা করতে প্রচেষ্টা চালিয়েছে। সর্বশেষ গত ২৩ এপ্রিল ২০২৪ রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালত কল্পনা অপহরণ ঘটনায় দায়েরকৃত মামলাটি খারিজ করে দিয়ে চিহ্নিত অপরাধীদের দায়মুক্তি দিয়েছে। আদালতের এই রায়ের বিরুদ্ধে হিল উইমেন্স ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন গত ৬ জুন থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশসহ জনতার আদালতের মাধ্যমে অপরাধীদের প্রতীকী ফাঁসি প্রদান কর্মসূচি পালন করেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)