বুধবার ● ৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো উপর হামলা করা যাবে না : গোলাম আকবর
প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো উপর হামলা করা যাবে না : গোলাম আকবর
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার বলেছেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো উপর হামলা করা যাবে না। আমাদের এই বিজয়কে কোন শক্তি যাতে নস্যাৎ করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। সকলকে সতর্ক করে বলেন কোনো অবস্থায় প্রতিশোধ পরায়ন হয়ে মানুষের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর করা যাবে না।
৭ আগস্ট বুধবার তিনি রাউজানের পশ্চিম গহিরা, গহিরা চৌমুহনী, বেরুলিয়া, মুন্সীরঘাটা, জলিলনগর বাস স্যান্ড, কদলপুর, পাহাড়তলী চৌমুহনী, নোয়াপাড়া পথেরহাটে আয়োজিত ৮টি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি এই আহ্বান জানান। বিজয়ী পথসভায় তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, জেলা বিএনপির সদস্য জসীম উদ্দিন সিকদার, রাউজান বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম উদ্দিন, পৌরসভার বিএনপির আহ্বায়ক আবু আহমেদ, সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন খানসহ প্রমুখ।





রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট