বুধবার ● ২৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় গ্রেফতার-৩
খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় গ্রেফতার-৩
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে এজাহারনামীয় ৩আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ২৭শ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন নাকাপা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো : মো. ইউসুফ (২৭), পিতা-ইসমাইল হোসেন, রামগড়ের নাকাপা, ৩নং ওয়ার্ড, ২নং পাতাছড়া।
মো. রানা (২৪) পিতা-মীর হোসেন, রামগড়ের নাকাপা, ৩নং ওয়ার্ড, ২নং পাতাছড়া ইউপি।
এই ২জনকে চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন হেঁয়াকো বাজার এলাকা হতে এবং আসামী মো. ফয়সাল (২৫), পিতা-দুলাল মিয়া, রামগড়ের নাকাপা, ৩নং ওয়ার্ড, ২নং পাতাছড়া ইউপি।
আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক সোপর্দ করা হবে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১