রবিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংস ঘটনার তদন্ত শুরু করেছে কমিটি
খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংস ঘটনার তদন্ত শুরু করেছে কমিটি
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
রবিবার ২৯ সেপ্টেম্বর সকালে দীঘিনালার লারমা স্কয়ার সরেজমিনে পরিদর্শন করেছেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নুরুল্লাহ নূরী।
ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি।
সহিংসতার পর দুই জেলায় অন্তবর্তী তিন প্রভাবশালী উপদেষ্টা খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা সফর করে খাগড়াছড়ি বিভিন্ন সমন্বিত এলাকা, বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
ঘটনা তদন্তে ২৬ সেপ্টেম্বর ৭ সদস্যের কমিটি গঠন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আগামী ১৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি।
মোহাম্মদ নুরুল্লাহ নূরী বলেন, ঘটনার কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি গণমাধ্যমে যে সব ভিডিও প্রচার হয়েছে এবং পত্র-পত্রিকায় যেসব রিপোর্ট ছাপা হয়েছে তা বিশ্লেষণ করা হবে।
এছাড়া যারা আহত বা নিহত হয়েছেন সেই তথ্য ও সংগ্রহ করা হবে। সংঘাতের ফলে কেউ বাস্তুচ্যুত হয়েছেন কি না তাও খতিয়ে দেখা হবে।
এ সময় তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মামুনুর রশীদ, দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া, স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে ফার্নিচার ব্যাবসায়ী মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসত বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে খাগড়াছড়ি জেলা সদর ও রাঙামাটিতে ছড়িয়ে পড়ে। সহিংসতার ঘটনায় খাগড়াছড়িতে ৩জন ও রাঙামাটিতে একজনসহ ৪ জন নিহত হয়।





খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল