শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
রবিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের ৬ ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাব্বিকে নির্মম ভাবে হত্যাকারী ও তার সাথে যারা জড়িত সকলের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। রোববার সকাল ১১ টায় মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে রাব্বি হত্যাকারীর সর্ব্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। তবে এঘটনায় রাব্বি হত্যাকারী মাজহারুলকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
উল্লেখ্য- উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের ফজলুল হকের ছেলে রাব্বি মিয়া (১৩) গত বৃহস্পতিবার নিখোঁজ হয়। শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকার বানার নদের সেতুর নিচ থেকে রাব্বির লাশ উদ্ধার করা হয়।নিহত রাব্বি (১৩) স্থানীয় মহেশপুর উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো।বৃহস্পতিবার অটোরিকশা চালক বাবা দুপুরের পর বাড়িতে খাবার খেতে এলে রাব্বি অটোরিকশা নিয়ে বের হয়। কিন্তু সে রাতে আর ফেরেনি। রাতভর না পেয়ে রাব্বির বাবা শুক্রবার সকালে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুপুরের দিকে খবর পান রাব্বির লাশ ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকার বানার নদের সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাব্বির লাশ উদ্ধার করে।
পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে প্রতিবেশী মাজহারুল ইসলাম তাঁর শ্বশুরবাড়িতে যেতে রাব্বি মিয়ার ইজিবাইকে উঠে। ওই সময় মাজহারুলের সঙ্গে তার স্ত্রীও ছিলেন। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না রাব্বির। গভীর রাতেও বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। মাজহারুলের পরিবারের কাছ থেকে জানতে পারেন, মাজহারুল তাঁর স্ত্রীকে শশুরবাড়ি পৌঁছে দিয়ে একই অটোরিকশায় ফিরে এসেছে। তখন থেকে মাজহারুলেরও খোঁজ পাওয়া যাচ্ছে না।
এদিকে বৃহস্পতিবার রাত দুইটার দিকে ত্রিশালের আমিরাবাড়ি ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় একটি অটোরিকশায় চার্জ শেষ হয়ে যায়। ওই সময় ব্যাটারি খোলার চেষ্টা করলে স্থানীয় লোকজন চোর সন্দেহে মাজহারুলকে আটক করে। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। পুলিশকে মাজহারুল জানায়, তিনি অটোরিকশাটি চুরি করে এনেছেন।
ত্রিশাল থানার উপপরিদর্শক আসাদুজ্জামান বলেন, শুক্রবার সকালে চোর সন্দেহে আটক মাজহারুলকে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়ি ঈশ্বরগঞ্জ বলে জানায়। পরে সেই ঠিকানা যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে রাব্বির নিখোঁজের ঘটনা। পরবর্তীতে রাব্বিকে হত্যার কথা স্বীকার করে মাজহারুল। সুরতহালে নিহত রাব্বির মাথার পেছন দিকে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় রাব্বির বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্তের জন্য শুক্রবার বিকেলে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আটক মাজহারুল কে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে। এদিকে গত শনিবার ময়নাতদন্ত শেষে রাত সাড়ে আটটায় জানাযার পর পারিবারিক কবরস্থানে রাব্বিকে দাফন করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে গত শুক্রবার একটি সাধারণ ডায়েরি করা হয়। দুপুরের দিকে ত্রিশাল থেকে রাব্বির লাশ উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছেন। ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মাননীয় প্রধান উপদেষ্টার সদয় অনুগ্রহ কামনা করে রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি ও ছোট রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও কাকনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সানোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টু, ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সমন্বয়ক আল আমিন, হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সমন্বয়ক মোঃ আমিনুল হক।
এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক কাজী আলমগীর, আনোয়ারুল হক খোকা, নুরুল হুদা, টিপু সুলতান, রাসেদুজ্জামান রাজন, শওকত ইকবাল, সাদ্দাম হোসেন রানা, রোকসানা বেগম, আইরিন সুলতানা, মোরশেদ আলম, গোল্ডেন উল্লাহ, আমিনুল ইসলাম, টিপু সুলতান, আলমগীর হোসেন রানা, জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম রতন, বিলকিস বেগম, জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান মাহবুব, সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এবং প্রধান শিক্ষকবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১০ম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার। বর্তমানে আমরা ১৩তম গ্রেডে শিক্ষকতা করছি। অথচ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, পুলিশের সাব ইন্সপেক্টর, সিনিয়র নার্স, উপ–সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ১০ম গ্রেডে বেতন পান। এটি চরম বৈষম্য। একই যোগ্যতা সম্পন্ন হয়েও ১৩ তম গ্রেডে থাকায় সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন শিক্ষকরা। বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদকে ১২তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছেন। কিন্তু এই প্রস্তাবকে প্রত্যাখান করে শিক্ষকরা ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানান।

ঈশ্বরগঞ্জে কৃষি মেলার উদ্বোধন

ঈশ্বরগঞ্জ :: ঈশ্বরগঞ্জে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. নাছরিন আক্তার বানু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, উপজেলা কৃষি অফিসার রিপা রানী চৌহান, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আজাদ সুমী প্রমুখ।
এবার মেলায় ৬টি স্টলে ফলদ বনজ চারা কৃষি উপকরণ অধুনিক প্রযুক্তির চাষ পদ্ধতি প্রদর্শন করা হয়। উদ্বোধনী দিনে মেলায় প্রচুর ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। মেলার উদ্বোধন শেষে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন
ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)