শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » অবশেষে হাতপাখা নিয়ে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি শাহীন
প্রথম পাতা » ময়মনসিংহ » অবশেষে হাতপাখা নিয়ে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি শাহীন
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে হাতপাখা নিয়ে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি শাহীন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সদ্য পদত্যাগকারী বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হাতপাখা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ঈশ্বরগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শাহ্ নূরুল কবীর শাহীন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্দেশনা পেয়ে আমি এই মনোনয়নপত্র জমা দিয়েছি। ঈশ্বরগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায়ে আমার বিপুল জনসমর্থন রয়েছে। এমপি থাকাকালীন সময়ে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি এবং আমার পরিচ্ছন্ন রাজনীতি এবং উপজেলা ব্যাপী উন্নয়নের স্বাক্ষর রয়েছে।

তিনি আরও বলেন, আশা করি জনগণ আমাকে ভুলবে না। বিগত দিনে আমি জনগণের পাশে ছিলাম আগামী দিনেও জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ পাবো বলে আমি বিশ্বাস করি। আমি যদি এমপি নির্বাচিত হই তবে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত আলোকিত ঈশ্বরগঞ্জ গড়ব। দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ঈশ্বরগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমি এই জোটে যোগদান করেছি এবং বাকী জীবন এই জোটের সঙ্গেই কাজ করতে চাই।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমার পক্ষে জনগণের যে ব্যাপক সাড়া রয়েছে তাতে আমার বিশ্বাস আমি বিপুল ভোটে জয়লাভ করতে সক্ষম হবো।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ বলেন, জোটগতভাবে আমরা জননন্দিত সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীনের মাধ্যমে হাতপাখা প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ দল বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী নয়; আমরা যোগ্যতা, সততা ও আদর্শকে গুরুত্ব দিই।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে আমরা সৎ কর্ম ও ইসলামী আদর্শের মূল্যবোধের ভিত্তিতে এই যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করে ঈশ্বরগঞ্জে একটি মডেল ও আদর্শ উপজেলা গড়ে তুলতে চাই।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)