বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পুর্নাঙ্গ কমিটি গঠন
কাউখালীতে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পুর্নাঙ্গ কমিটি গঠন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাউখালী উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পুর্নাঙ্গ কমিটি গঠনকল্পে এক পরামর্শ সভা গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পরামর্শ সভায় সভাপতিত্ব করেন, মাওলানা মো. মুছা।
পরামর্শ সভায় বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ছানা উল্লাহ, সিনিয়র সহ- সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম,সহ-সভাপতি হাফেজ আবুল হোসেন, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ইউছুফ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার।
পরামর্শ সভায় কাউখালী উপজেলা ইসলামী শাসনতন্র আন্দোলনের প্রধান উপদেষ্টা মো. বশির মিয়া ( লিডার),কাউখালী উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল হক, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মোহাম্মদ সলিম উল্লাহ,মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা মোহাম্মদ মহি উদ্দিন মাওলানা একরামুল করিম প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে পরামর্শ সভা শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কাউখালী উপজেলা শাখার ৪০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরামর্শ সভায় উপস্থিত সকলের পরামর্শে মাওলানা মোহাম্মদ মুছাকে সভাপতি, মাওলানা মোহাম্মদ ছানা উল্লাহকে সাধারণ সম্পাদক ও মাওলানা মোহাম্মদ আনোয়ারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।





কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ