শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » নওগাঁ » রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক ও সম্পাদক মোসারব
প্রথম পাতা » নওগাঁ » রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক ও সম্পাদক মোসারব
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক ও সম্পাদক মোসারব

--- নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: ব্যাপক উৎসাহ উদ্দীপনা,আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাণীনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে সভাপতি পদে (মোটরসাইকেল) প্রতীকে আলহাজ্ব মোঃ এছাহক আলী ৩১৮ ভোটে এবং সাধারণ সম্পাদক পদে মোসারব হোসেন (ফুটবল) প্রতিকে ৩৬৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক পদে মেজবাউল হক লিটন (গোলাপ ফুল) প্রতিকে ৩৫৪ভোট এবং একই পদে সাখাওয়াত হোসেন (হাতি) প্রতিকে ২১০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে একটানা বিকেল তিনটা পর্যন্ত এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে সন্ধা সাড়ে ৬টা নাগাদ এই ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে দুইজন,সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজনসহ মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এদিন দুপুরে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে রাণীনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে: কর্ণেল (অব:) আব্দুল লতিফ খান। উদ্বোধক ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্ক্র সিদ্দিক নান্নু। প্রধান বক্তা নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এবং বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।

অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু,জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আমিনুল হক বেলাল,আল হাজ্ব মামুনুর রহমান রিপন,শফিউল আজম রানা, সদস্য এসকে এম ইকবাল, শ,ম আল কাফি তুহিন ও শাহ আজিজুর রহমান চৌধুরী হিরু উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)