শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের ইকোপার্কে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার-১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের ইকোপার্কে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার-১
শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ের ইকোপার্কে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার-১

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া ইকোপার্কে সংঘবদ্ধ ধর্ষণের সাথে জড়িত প্রধান আসামী রিয়াজ উদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ৮ নভেম্বর ওই কিশোরী বাদী হয়ে ৩ জনকে আসামী করে মিরসরাই থানায় মামলা (নম্বর-০৮) দায়ের করেন। ধর্ষণের শিকার কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন (২৮) উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের মো. ইউসুফের ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ। মামলার অন্যান্য আসামীরা হলেন- মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শহীদুল ইসলামের ছেলে মো. ফরহাদ (২৭), নোয়াখালী জেলার মো. রবিন (২৫), পিতা-অজ্ঞাত।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলা থেকে উপজেলার মহামায়া ইকোপার্ক এলাকায় প্রেমিকের সাথে ঘুরতে আসেন ওই কিশোরী। তারা পাহাড়ের উপরে উঠলে পেছন থেকে রিয়াজ উদ্দিন, ফরহাদ ও রবিন অনুসরণ করে। একপর্যায়ে তারা ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় পেয়ে ভিডিও ধারণ করে এবং প্রেমিককে গাছে বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরবর্তীতে সন্ধ্যায় ওই প্রেমিক যুগল মহামায়া লেকের টিকেট কাউন্টারে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের বলেন, মহামায়া ইকোপার্কে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের সাথে জড়িত এজহারনামীয় ১নং আসামী রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর দুই আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)