শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » গাজিপুর » সাদপন্থীদের প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান
প্রথম পাতা » গাজিপুর » সাদপন্থীদের প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাদপন্থীদের প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান

--- মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: গাজীপুরে নিজামউদ্দিনের অনুসারী বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভী (দা: বা:) কে টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসার অনুমতি চেয়ে গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্বারকলিপি প্রদান করেছে জেলা মার্কাজের অনুসারীরা।
সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাবলীগ জামায়াতের কয়েক হাজার নিজামুদ্দিনের অনুসারীরা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলা প্রশাসক নাফিসা আরেফিনের কাছে।
স্মারকলিপিতে দাবি করা হয়, কোনরূপ যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ কান্ধলভী (দা.বা.) বাংলাদেশে আসতে পারছেন না।
তাদের অভিযোগ, বিগত ৭ বছর ধরে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য শোনা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অথচ এরই মধ্যে তিনি বিশ্ব ইজতেমার প্রধান বক্তা হয়েছেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করেছেন। তিনি তাবলীগের কাজে বাধাহীনভাবে সারা বিশ্বে সফর করে চলেছেন।
তাই এ বছর যাতে মাওলানা সাদ কান্ধলভী (দা.বা.) অবশ্যই বাংলাদেশে আসতে পারেন সে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা।
অভিযোগে আরও বলা হয়, বিগত ৭ বছর ধরে মাওলানা জুবায়েরপন্থিরা তাদের মূলধারার সাথীদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বিভিন্নভাবে মারধর, হত্যা ও জুলুম-নির্যাতন এবং কুৎসা রটনা ও অপপ্রচার করে আসছেন। এটি ইসলামি শরীয়ত, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে দেশের সব মসজিদে বাধাহীনভাবে তাবলীগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশ জারি করা দরকার।
আগামী ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর তিন চিল্লা মুসল্লীদের জোড় অনুষ্ঠিত হবে টঙ্গীতে। পরবর্তী ৭ ফ্রেবুয়ারি থেকে ৯ ফ্রেবুয়ারি অনুষ্ঠিত হবে নিজাম উদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমা। জোড় ও বিশ্ব ইজতেমার মাওলানা সাদ কান্ধলভী (দা: বা:) কে দিল্লি থেকে বাংলাদেশে আসার অনুমতি চেয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
পরে তারা সারিবদ্ধভাবে পুলিশ কার্যালয়ে উপস্থিত হন। সেখানে পুলিশ সুপার মোঃ আবুল কালাম আযাদের কাছে একই দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় বরাবর স্মারক লিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের গাজীপুর জেলা আমীর এ. বি. এম. আনোয়ার হোসেন, গাজীপুর জেলা সাদ অনুসারী শূরা সদস্য ডক্টর মোঃ আবদুল হান্নান, গাজীপুর জেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডাঃ দেওয়ান ইবনে আব্দুল রাব্বী, মোঃ এনায়েতুল করিম, মোঃ শহিদুল হক, মোঃ দেলোয়ার হোসেন, মাওলানা আবদুল হাই, মাওলানা উবাইদুর রহমান, মাওলানা ইউসুফ বিন নূর, মাওলানা মুহিউদ্দীন প্রমুখ।
একই সাথে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের অস্থায়ী সেনা ক্যাম্পেও স্মারকলিপি প্রদান করেন তারা। একযোগে সারা বাংলাদেশে স্মারকলিপি প্রদানের অংশ বিশেষ গাজীপুরে এই স্বারকলিপি প্রদান করা হয় বলে তারা জানিয়েছেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)