শিরোনাম:
●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » কৃষি » পার্বতীপুরে ক্ষেতেই নষ্ট হচ্ছে কৃষকের ৫০ হেক্টর জমির বেগুন
প্রথম পাতা » কৃষি » পার্বতীপুরে ক্ষেতেই নষ্ট হচ্ছে কৃষকের ৫০ হেক্টর জমির বেগুন
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে ক্ষেতেই নষ্ট হচ্ছে কৃষকের ৫০ হেক্টর জমির বেগুন

--- মো. রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুর :: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রবি মৌসুমের শুরুতেই ৫০ হেক্টর জমির বেগুনগাছের পাতা হলুদ হয়ে শেকড় পচে মরে যাচ্ছে। আক্রান্ত বেগুন ক্ষেত রক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বেগুন চাষিরা। লোকসানের মুখে পড়ছেন অর্ধশতাধিক কৃষক। বেগুনগাছে ওষুধ দিয়ে রোগ নিরাময় করা যাচ্ছে না। ফলে এক গাছ থেকে অন্য গাছ যাতে আক্রান্ত না হয় সে জন্য আক্রান্ত গাছগুলো ক্ষেত থেকে উপড়ে ফেলে দিচ্ছেন কৃষকরা।
পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে এ উপজেলায় পার্পল কিং ৪৩ হেক্টর, শিংনাথ ১২ হেক্টর, গ্রিন বল ৯ হেক্টর ও স্থানীয় উন্নত জাত ৮ হেক্টর নিয়ে মোট ৭২ হেক্টর জমিতে বেগুন চাষ করেছেন কৃষকরা। মোমিনপুর ইউনিয়নের পূর্ব ম্যাড়েয়ার বেগুন চাষি সাজিদুর রহমান জানান, প্রথম দিক থেকে বেগুনগাছ বেশ হৃষ্টপুষ্ট ছিল। কিন্তু কিছুদিন পরেই গাছের পাতা হলুদ হয়ে গাছ দু-একটি করে মরে যেতে শুরু করে। শেকড় পচে যায়। ফলে উপড়ে ফেলতে হচ্ছে গাছগুলো। বেগুন ক্ষেত গাছ শূন্য হয়ে পড়েছে। এ রোগ থেকে রক্ষা পেতে ৪-৫ বার ওষুধ স্প্রে করেও গাছ রক্ষা করা যাচ্ছে না। অথচ প্রতিবার ওষুধ স্প্রে করতে খরচ হয়েছে ৪০০-৫০০ টাকা। তিন বিঘা জমিতে পুটকি বেগুন চাষে তার প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে। তিনি ছাড়াও এই এলাকার বেগুন চাষ করে প্রায় ৫০ জন কৃষক লোকসানে পড়েছেন।
উপজেলার মোমিনপুর ইউনিয়নের দক্ষিণ ম্যারেড়া গ্রামের বেগুন চাষি নজরুল ইসলাম বলেন, ৬০ শতক জমিতে বেগুন চাষ করেছি। গাছ বড় হওয়ার পরপরই গাছের মাথা শুকিয়ে গোড়া পচে দু-একদিনেই মরে যাচ্ছে। বেগুন আবাদের ৩০ হাজার টাকাই লোকসানে গেছে। পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসাইন বলেন, জমির বেগুন গাছগুলো প্রথম দিকে তরতাজা হয়ে উঠলেও বর্তমানে কৃষকের ক্ষেতের বেগুনগাছের পাতা হলুদ হয়ে মরে যাচ্ছে। বহু কৃষক বেগুন চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে, কৃষকরা পটোল, আলু ও অন্যান্য সাথী ফসল দিয়ে ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)