শিরোনাম:
●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মারধর করে সাড়ে ৮ লাখ টাকার মাছ চুরি
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মারধর করে সাড়ে ৮ লাখ টাকার মাছ চুরি
সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে মারধর করে সাড়ে ৮ লাখ টাকার মাছ চুরি

--- মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে সাড়ে ৮ লাখ টাকামূল্যের ১২০ মন মাছ চুরি করে নিয়ে গেছে চোরের দল। উপজেলার ইছাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামে শনিবার রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রবিবার (৮ ডিসেম্বর) রাতে মৎস্য চাষী মফিজুল ইসলাম মিল্টন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত ১ টার দিকে ইছাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামে মফিজুল ইসলাম মিল্টনের ইজারাকৃত পুকুরের নিরাপত্তা প্রহরী জামাল উদ্দিন ও সোহাগকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে জিম্মি ও মারধর করে চোরের দল ১০-১৫ জন জেলে দিয়ে পুকুরে জাল ফেলে রুই, তেলাপিয়া, কাতলা, ব্রিগেড, কালি বাউশ, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির ৪ পিকআপ প্রায় ১২০ মন মাছ চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা। এসময় ১ টি ব্যাটারিসহ সোলার প্যানেল ও ৯০ লিটার ডিজেল চুরি করে নিয়ে যায়। এছাড়া চোরেরা প্রহরী জামাল উদ্দিন ও সোহাগের মোবাইলের ব্যাটারী খুলে নিয়ে যায়, যাতে তারা পুকুর মালিকের সাথে কোনপ্রকার যোগাযোগ করতে না পারে। পরে রবিবার সকালে পুকুর মালিক মফিজুল ইসলাম মিল্টন ঘটনাস্থলে গিয়ে চুরির বিষয়ে অবগত হয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
মৎস্য চাষী মফিজুল ইসলাম মিল্টন জানান, আমি দীর্ঘদিন যাবত বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছি। হঠাৎ শনিবার রাতে আমার ইজারাকৃত পুকুরে কর্মরত প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে প্রায় সাড়ে ৮ লাখ টাকার মাছসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এই ঘটনায় চুরির সাথে সম্পৃক্ত মামুন, হেলাল, রহিম, তারেক, জহুরুল হক প্রকাশ দরবেশ, মফিজুল হক প্রকাশ ঠমক্যাসহ আরো অজ্ঞাত ৮-১০ জনকে বিবাদী করে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ (নং-২৬৮১) দায়ের করেছেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মাছ চুরির ঘটনায় মৎস্য চাষী মফিজুল ইসলাম মিল্টন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)