বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে শীতার্ত কুলি ও বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ মাঠে কম্বল বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
কম্বল বিতরণকালে তিনি বলেন, ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম ভুখন্ড পেয়েছিলাম। জুলাই-আগষ্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করে কম্বল বিতরণে কেহ ডবল এবং কেহ একটিও প্রাপ্তি থেকে বঞ্চিত না হন সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলেন।
উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এর সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, ওসি সাহাবুদ্দিন, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল হক দুলু, ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম, নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, স¤্রাট হোসেন, তোফাজ্জল হোসেন তোফা, সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে ইউএনও অফিস, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, আত্রাই থানা, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ, পাঁচুপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শণ অন্তে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আমলকি গাছের চারা রোপণ করেন।
শেষে ভূমি সেবা সহজীকরণ বিষয়ক কর্মশালায় দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন জেলা প্রশাসক।





আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত