শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » কৃষি » রাউজানে বাঁধাকপি ও ফুলকপির বাম্পার ফলন
প্রথম পাতা » কৃষি » রাউজানে বাঁধাকপি ও ফুলকপির বাম্পার ফলন
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বাঁধাকপি ও ফুলকপির বাম্পার ফলন

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে শীতকালীন বাঁধাকপি ও ফুলকপির এবার বাম্পার ফলন হয়েছে। কৃষকরা বলেছেন অল্প খরচে এই ফসলের লাভ বেশি হওয়ায় তারা বাঁধাকপি ও ফুলকপির চাষে ঝুঁকছেন। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে এ উপজেলার কৃষকদের মুখে। খরচের তুলনায় লাভের অংশ দ্বিগুন হওয়ায় দিন দিন এই জনপদে জনপ্রিয় হয়ে উঠছে বাঁধাকপি ও ফুলকপির চাষ। অনুকূল আবহাওয়া সঠিক সময়ে বীজ বপন ও সুষম সার ব্যবহারের ফলে এই দুই জাতের ফলন ভালো হয়েছে। এতে লাভের মুখ দেখছেন এখানকার চাষিরা। জমি থেকে উৎপাদিত বাঁধাকপি-ফুলকপি এখন বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন। সবজিগুলো স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজারে চলে যাচ্ছে। কৃষকরা বলছেন বাজারে দামও ভালো পাচ্ছেন তারা। কৃষক মো. আবু কদর জানান, আমি এই প্রথম বাঁধাকপির চাষ করছি। প্রায় ২০শতক জায়গায় করা বাঁধাকপি প্রথমে একটু সমস্যা দেখা দিলেও পরে কৃষি অফিসের পরামর্শে কীটনাশক ব্যবহার করার পর ফলন দিন দিন উন্নতি হতে থাকে। আগে এই জমিতে আলুর চাষ করতাম। বীজরোপণ ও সারসহ মাত্র আমার খরচ হয়েছে ৭ হাজার টাকা। এ পর্যন্ত আমি প্রায় ৬ হাজার টাকার কপি বিক্রি করেছি। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে আরও ২০-২৫ হাজার টাকার কপি বাজারে বিক্রি করতে পারব। তিনি বলেন এই ফসল ফলনে খরচ কম, লাভ অনেক বেশি। সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলরা ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে শীতকালীন সবজি রোপন, পরিচর্যা ও উৎপাদনে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে প্রতিটি গ্রামে বাঁধাকপি ও ফুলকপির চাষ হলেও, বেশি চাষ হচ্ছে পৌরসভার কাঁশখালী খালের পাড়, হচ্ছার ঘাট, ডাবুয়া ও গহিরা নোয়াজিশপুর গ্রামে। প্রতিবছর ভালো দামের আশায় কৃষকরা আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি চাষ করেন। তবে শীত মৌসুমে দুইভাবেই চাষ হয়ে থাকে আগাম ও মাঝামাঝি সময়ে। চাষিরা জানান আগাম ফসল উৎপাদনে খরচ বেশি হলেও বাজারে দাম বেশি পাওয়া যায়। কৃষক ইসমাইল জানান, আমি ২ বিঘা জমিতে বাঁধাকপি ও ফুলকপির চাষ করেছি। বিঘা প্রতি ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। তিনি বলেন শীত মৌসুমে সবজির চাহিদা অনেক বেশি থাকে বাজারে। জমিতে আমার রোপন করা বাঁধাকপি, ফুলকপি ও অন্যান্যা শাক-সবজির ফলন ব্যাপক ভালো হয়েছে। তিনি জানান প্রায় ২ লক্ষ টাকার বেশি বেচাকেনা হবে। উপজেলার কয়েকটি হাট-বাজারে দেখা যায় ২০ টাকা ৩০ টাকা ও ৪০ টাকা পর্যন্ত আকার ভেদে বিক্রি হচ্ছে। আজগর আলী নামে এক কৃষক বলেন, ফুলকপি ও বাঁধাকপি অধিক ফলনের পাশাপাশি বাজারে দামও ভালো পাওয়া যায়। কৃষি অফিসের পরামর্শে এই চাষে ঝুঁকেছেন তিনি। তবে তিনি বলেন এবার বাজারে কীটনাশকের দাম বেড়েছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল বলেন, ‘বাঁধাকপি ও ফুলকপি একটি উচ্চ ফলনশীল জাতের সবজি। উপজেলার কৃষকেরা আগাম ও শীতকালীন সময়ে দু’ভাগে এই ফসলগুলো চাষ করে থাকেন। এতে কৃষকেরা ভালো লাভবান হয়।’ এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন, এ উপজেলায় বাঁধাকপি ও ফুলকপি চাষে চাষিদের দিন দিন আগ্রহ বাড়ছে। এখানে বছরজুড়েই প্রায় সব রকমের সবজির চাষ হয়ে থাকে। জমিতে উৎপাদিত সবজি স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে অধিকাংশ সবজি চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন বাজারে চলে যায়। চলতি মৌসমু রাউজানে ১’শ ১০ হেক্টর জমিতে বাঁধাকপি ও ১’শ ২৫ হেক্টর জমিতে ফুলকপির আবাদ করছে কৃষকরা। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে ২৭’শ ৫০ মেট্রিক টন ফসল।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)