শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » এম.এ হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মা সমাবেশ
প্রথম পাতা » চট্টগ্রাম » এম.এ হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মা সমাবেশ
বুধবার ● ১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এম.এ হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মা সমাবেশ

--- আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে এম.এ হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর দুপুরে উপজেলার ধুম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ মোবারক ঘোনা (আবাসন প্রকল্প) এলাকায় অবস্থিত এম.এ হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যায়ের আয়োজনে এম.এ হায়দার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং এম.এ হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যায়ের সহকারী শিক্ষক আশ্রাফ উদ্দিনের সঞ্চালনায় মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলী হায়দার টিপু।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নুরুল কাদের হোসাইনী, এম.এ হায়দার প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এমদাদুল হক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন এম.এ হায়দার প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক অহিদুন্নবী রাসেল, নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাসান, দক্ষিণ মোবারকঘোনা আবাসন প্রকল্পের সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক আবুল খায়ের।

মা সমাবেশে আগত অভিভাবক মায়েরা বিভিন্ন মতামত ব্যক্ত করে। উক্ত মা সমাবেশ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম.এ হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলী হায়দার টিপু বলেন, ২০১০ সালের ১৫ নভেম্বর মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ মোবারকঘোনা এলাকায় পিছিয়ে পড়া, অজপাড়া গাঁয়ে শিক্ষার আলো ছড়াতো এবং আলোকিত মানুষ গড়তে, এই ক্ষুদ্র জনগোষ্ঠীকে একধাপ এগিয়ে নিতে প্রতিষ্ঠা করা হয় এই শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এম.এ হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ১২ জন শিক্ষক-শিক্ষিকা এবং প্রায় আড়াইশ শিক্ষার্থী রয়েছে।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের জোরারগঞ্জ থানা’র আহবায়ক কমিটি’র অনুমোদন

মিরসরাই :: মিরসরাইয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের জোরারগঞ্জ থানা কমিটি গঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মনির হোসেন সাক্ষরিত এক চিঠিতে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে আহবায়ক করা হয়েছে শিক্ষানুরাগী ও ক্রীড়াবিদ রবিউল হককে। এছাড়া জহির উদ্দিন ও আবদুল খালেককে যুগ্ম-আহবায়ক, সরোয়ার উদ্দিনকে সদস্য সচিব, মোশারফ হোসেন, জাফর আহম্মদ লিটন ও তারেক হোসেনকে সদস্য করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের জোরারগঞ্জ থানা কমিটি’র আহবায়ক শিক্ষানুরাগী ও ক্রীড়াবিদ রবিউল হক জানান, আগামী হবে ৬ মাসের মধ্যে জোরারগঞ্জ থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ পরিচ্ছন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে যুবকদের ২১শতকের চ্যালেন্জ মোকাবেলার জন্য প্রস্তুত করে মরহুম আরাফাত রহমান কোকোর শেষ স্বপ্ন বাস্তবায়ন করবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)