শিরোনাম:
●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
রাঙামাটি, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা
বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মিরসরাই উপজেলার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় তারুণ্যের উৎসব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিনদিনব্যাপী আয়োজন শুরু হয় ১৩ জানুয়ারি। উৎসবকে ঘিরে বর্ণিল আয়োজনে সাজে শিক্ষাঙ্গন। নানা আয়োজন নিয়ে শিক্ষার্থীরা সাজান শ্রেনীভিত্তিক স্টল। স্টলে ঠাঁই পায় শীতের পিঠা, নকশী পিঠা, রস ও উপস্থিত খোলার পিঠা, দই ফুচকা, ঝাল নাস্তা, হরেকরকম ফুল গাছ ও ছোট ছোট নানা উদ্ভাবন প্রদর্শনী। এছাড়া বিদ্যালয়ের বিগত সময়ের নানা কৃতিত্বপূর্ণ অবদানের জন্য যেসব অর্জন রয়েছে সেগুলোরও প্রদর্শনী করা হয়। উৎসবের দ্বিতীয় দিনে উৎসব আয়োজন পরিদর্শন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, মিরসরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মোমিন উদ্দিন, জিয়া উদ্দিন।
মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, তারুণ্য দীপ্ত চোখ হোক বাংলাদেশের প্রতিটি তরুণের অন্তর ও বিবেক। তরুণরাই আগামীতে দেশের হাল ধরবে। যেখানে থাকবে না কোন বৈষম্য। থাকবে না দমন-পীড়নের কোনো রাজনীতি। দেশ হবে জনগণের। আইন, বিচার ও শাসন বিভাগ হবে ন্যায়নিষ্ঠ। প্রতিষ্ঠিত হবে সার্বজনীন মানবাধিকার। একটি আদর্শিক এবং পরিকল্পিত বাংলাদেশই হোক আমাদের নতুন বাংলাদেশ। দেশের ৬ কোটি তরুণের ১২ কোটি হাতের কোমলস্পর্শে গড়ে উঠুক শান্তি-সম্প্রীতির নতুন বাংলাদেশ।
এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আন্ত:স্কুল ও আন্ত:কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমিকে চ্যাম্পিয়ন হয় মারুফ মডেল উচ্চ বিদ্যালয় দল। তারুণ্য উৎসবের সমাপনী দিন বুধবার মিরসরাই উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল হিসেবে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে.এম সাঈদ মাহমুদসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

মিরসরাই প্রেসক্লাবের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

মিরসরাই :: মিরসরাইয়ে পেশাদার সংবাদ কর্মীদের প্রাণের সংগঠন মিরসরাই প্রেসক্লাবের ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা সদরের কাশেম শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় প্রেস ক্লাব মিলনায়তন কক্ষে নতুন বছরের ক্যালেন্ডারের আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিকেএমইএ র পরিচালক সামছূল আজম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী।
মিরসরাই কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ নুরুল আফছার, মিরসরাই থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মহিউদ্দিন,জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল গফুর, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব অজিউল্লাহ, হেদায়েত উল্ল্যাহ চৌধুরী, কামাল উদ্দিন বিটু, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, প্রচার সম্পাদক সাদমান সময়, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, সদস্য শিহাব উদ্দিন শিবলু প্রমুখ।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি
দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা  ইমরুল ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার
রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)