শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১নং ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফের বিরুদ্ধে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফ আওয়ামী লীগ সন্ত্রাসী, চাঁদাবাজ, হত্যা মামলা, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসময় তারা ইউপি সদস্য মোঃ মোজাম্মেল মিয়াকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় সঠিক বিচার ও অবিলম্বে চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুক্তার হোসেন, ১ নং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, এলাকাবাসী নবী হোসেন, রুহুল আমিন, জাহাঙ্গীর ফকির, রুবেল আহমেদ, ইয়াসিন মিয়া ও আব্দুল্লাহ সরদার প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, অবৈধভাবে ইউপি চেয়ারম্যান পদে থাকা আবু হানিফা হানিফের বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট এবং তার শাস্তি নিশ্চিত করা উচিত। অপরাধীকে আইনের আওতায় এনে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। স্থানীয় জনগণ এ ঘটনায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্যঃ ইউপি সদস্য মো. মোজাম্মেল হক ২২ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগে তিনি উল্লেখ করেন, ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফ ২২ জানুয়ারি ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে তাকে ডেকে নিয়ে গালাগালি করেন এবং মারধরের চেষ্টা করেন।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে জানিয়েছেন, অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, যাতে জনগণের মধ্যে ন্যায়বিচারের দৃঢ় বিশ্বাস স্থাপিত হয়।





আর্কাইভ