মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে বিজিবি লোগাং জোন কর্তৃক শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ
পানছড়িতে বিজিবি লোগাং জোন কর্তৃক শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ
পানছড়ি প্রতিনিধি :: পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক প্রতি বছর আর্ত মানবতার সেবায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে।এরই ধারাবাহিকতায়
মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫ পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচীর আওতায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ লোগাং বিওপির দায়িত্বপূর্ণ ভারতবর্ষ কারবারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ একশত পঞ্চাশ টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল)এবং ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন(৩ বিজিবি)এর অধিনায়ক এবং লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া।
উল্লেখ্য, শীতবস্ত্র বিতরণ শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।
এছাড়াও কচুছড়িমুখ, বৌদ্ধমনিপাড়া এবং ট্রিগহাইট বিওপি’র বিওপি কমান্ডারগণ দায়িত্বপূর্ণ এলাকার শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ একশতটি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১