শিরোনাম:
●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
রাঙামাটি, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত জাতীয় নির্বাচন দিন : মাজেদ বাবু
প্রথম পাতা » ময়মনসিংহ » সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত জাতীয় নির্বাচন দিন : মাজেদ বাবু
বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত জাতীয় নির্বাচন দিন : মাজেদ বাবু

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বুধবার চরনিখলা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি কখনও সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে জনগণের কোনো সংশ্লিষ্টতা থাকে না। তাই অন্য কোনো ভাবনা না ভেবে, সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।”
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। তারা আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছে, আমি সেটা নীতি ও নৈতিকতার সাথে ধরে রাখবো।”
তিনি আরো বলেন, “আমরা চাই দেশনায়ক তারেক রহমান আগামীদিনে এ দেশের প্রধানমন্ত্রী হোক। সেটাই আমাদের সবার স্বপ্ন হওয়া উচিত। ব্যক্তিগত স্বার্থের চিন্তা বাদ দিয়ে, দেশনায়ক তারেক রহমানের স্বার্থে, জাতীয়তাবাদী দলের স্বার্থে এবং এই দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং আগামীর দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করেন।
ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জুলফিকার আলী টিপুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নবগঠিত উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক একেএম হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু। এ ছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, হোসেন মোহাম্মদ মন্ডল, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট এএসএম সারোয়ার জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ প্রমুখ।
নবগঠিত কমিটির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবুর গণসংবর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দলীয় নেতা-কর্মীদের মধ্যে এক নতুন প্রাণ সঞ্চারিত করেছে, যা আগামীদিনে আরও শক্তিশালী রাজনৈতিক আন্দোলনের পথপ্রদর্শক হবে বলে মনে করা হচ্ছে।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩
ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট
ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন
শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি

আর্কাইভ