শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ

--- রাজু :: রাঙামাটির সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখা। সংগঠনটি তাদের শিক্ষা প্রকল্প স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১-এর অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে।
‎‎শান্তিনগর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার সভাপতি আহমেদ ইসতিয়াক আজাদ, এবং সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি মো. আলাউদ্দিন।
‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বৃহত্তর বনরুপা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জসিম উদ্দীন এবং ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম রবি।
‎‎‎অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বপ্নযাত্রী ফাউন্ডেশন যে ভূমিকা রাখছে, তা প্রশংসার দাবিদার। সমাজের উন্নয়নে এমন উদ্যোগ আরও সম্প্রসারিত হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে এবং চেম্বার অব কমার্স থেকে সবসময় এই প্রতিষ্ঠানের পাশে থাকার চেষ্টা করবো।”
‎‎‎মো. জসিম উদ্দীন বলেন, “স্বপ্নযাত্রী ফাউন্ডেশন পার্বত্য অঞ্চলে অসাধারণ কাজ করছে। তবে তাদের এই উদ্যোগকে টেকসই করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।”
‎‎রবিউল আলম রবি বলেন, “এই প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলাকার মানুষ ও অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে, যাতে প্রতিষ্ঠানটি দীর্ঘস্থায়ীভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারে।”
‎‎সংগঠনের সভাপতি আহমেদ ইসতিয়াক আজাদ বলেন, “স্বপ্নযাত্রী বিদ্যাপীঠসহ সংগঠনের অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ স্বেচ্ছাসেবীদের আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাওয়া যায়নি, যা দুঃখজনক। আমরা চাই, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে আসুক এবং প্রশাসন আমাদের জন্য একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করুক, যাতে আমাদের কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালিত হতে পারে।”
‎‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী রাঙামাটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আরজু, দপ্তর সম্পাদক মইনুদ্দিন মইন, অর্থ সম্পাদক প্রমিতা চৌধুরী, সহ-প্রচার সম্পাদক শোয়েব খান ফাহিম, স্বেচ্ছাসেবী আব্দুর রাজ্জাক, তানিশা চৌধুরী, বর্ষা এবং অন্যান্য সদস্যরা।
‎‎স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায়  বাংলাদেশী প্রবাসীর মৃত্যু আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা

আর্কাইভ