শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে ১১টি ভারতীয় গরু আটক
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে ১১টি ভারতীয় গরু আটক
সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালীতে ১১টি ভারতীয় গরু আটক

------মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী থানা পুলিশ গভীর রাতে পাচারকালে ১১টি ভারতীয় গরু সোমবার রাত আড়াইটার সময় মগাইছড়ি নামক এলাকা হতে আটক করেছেন বলে জানা গেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের মগাইছড়ি নামক এলাকায় (রাত আড়াইটার সময়) গভীর রাতে ট্রাকে করে পাচারকালে ভারতীয় মোট ১১টি সাদা গরু আটক করে কাউখালী থানায় নিয়ে আসেন। যার বর্তমান বাজার মুল্য প্রায় ২০ লক্ষ টাকা।
এ সময় ট্রাক চালক (ট্রাক নম্বর-চট্টমেট্টো-ট-১১-৩৪৩০) সহ গরু পাচার সিন্ডিকেটর এক সদস্যকে পুলিশ আটক করেন।
এ রিপোর্ট লিখা পর্যন্ত গরুগুলি কাউখালী থানার পুলিশ হেফাজতে রয়েছে এবং ট্রাক চালক সহ সিন্ডিকেট সদস্য পুলিশের হেপাজতে রয়েছে। তবে আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।
এ ব্যাপারে কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগকে মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করেও তার বক্তব্য নেওয়া যায়নি।
সূত্র জানায়, বেশ কিছুদিন যাবত কাউখালী উপজেলার বিভিন্ন এলাকার এবং পার্শ্ববর্তী রাঙামাটির নানিয়ারচর এবং চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার বেশ কয়েকটি সিন্ডকেট ভারতীয় গরু পাচারকাজে জড়িত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
তারা ৫ আগস্ট-২০২৪ ইংরেজি তারিখের আগে এবং পরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা দিয়ে দীর্ঘদিন যাবত বিপুল পরিমাণ ভারতীয় সাদা এবং লাল (মোটা) গরু পাচার করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এই সিন্ডিকেটে বিভিন্ন এলাকায় রয়েছে বেশ কিছু দালাল চক্রের সদস্য। যারা দির্গদিন যাবত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।
সূত্র আরো জানায়, গত ৫ আগস্ট /২৪ ইংরেজি এর বেশ কয়েক দিন পর কাউখালী উপজেলার চেলাছড়া রোডে গভীর রাতে ভারতীয় এ সকল (মোটা) সাদা গরুর একটি বড় চালান গভীর রাতে পাচারকালে পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক অস্ত্রধারী গ্রুপের হাতে আটক করা হয়। সেই ভারতীয় গরুর চালান পাচার সিন্ডিকেটর সাথে মোটা অংকের চাঁদার বিনিময়ে ভারতীয় গরুর চালানটি সেই সময় স্থানীয় গুটিকয়েক স্থানীয় নামদারী বিএনপি নেতার যোগসাজশে গরুর সেই বড় চালানটি চেলাছড়া হয়ে রাঙ্গুনীয়া গাবতলী হয়ে চট্টগ্রাম নির্দিষ্ট স্থানে গোপনে পৌঁছে যায় বলে অভিযোগ রয়েছে।
প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলি আরো একটু সতর্ক হলে এসব পাচার রোধে নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রাখতে পারবে বলে বিভিন্ন সচেতন মহল মনে করেন।





আর্কাইভ