শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
প্রথম পাতা » ঢাকা » অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধের ডাক
প্রথম পাতা » ঢাকা » অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধের ডাক
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধের ডাক

--- আজ ২৪ জুন মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কোন উসকানি ছাড়া ইরানের পরমানু স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চল লক্ষ্য করে ইজরায়েল ও মার্কিনীদের
বেপরোয়া ক্ষেপণাস্ত্র, বোমা ও ড্রোন হামলা আন্তর্জাতিক বর্বর সন্ত্রাসী তৎপরতা এবং বলেছেন পরিকল্পিত এই সন্ত্রাসী সামরিক হামলা আন্তর্জাতিক সকল ধরনের বিধিবিধানকে পদদলিত করা হয়েছে, এই ধরনের পদক্ষেপ জাতি রাষ্ট্রের স্বাধীন সার্বভৌম অস্তিত্বকে গুরুতর হুমকির মধ্যে নিক্ষেপ করা হয়েছে।

তিনি বলেন, গাজাসহ ফিলিস্তিন ভূখণ্ডে এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা চালিয়ে যাওয়ার মাঝেই ইরানে এই যৌথ সামরিক হামলা ইজরায়েল ও মার্কিনীদের চূড়ান্ত ঔদ্ধত্বমূলক আন্তর্জাতিক অপরাধের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ইজরায়েল ও মার্কিনীদের এই যুদ্ধবাদী আগ্রাসী তৎপরতা গোটা মধ্যপ্রাচ্যসহ দুনিয়াকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলতে পারে, ব্যাপক যুদ্ধের বিস্তার ঘটাতে পারে।

তিনি বলেন, ইজরায়েল ও মার্কিনীদের এই বেপরোয়া আগ্রাসী তৎপরতার পিছনে রয়েছে গোটা আরব বিশ্বে তাদের নিরংকুশ রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। তিনি বলেন, বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মদদের কারনেই গোটা মধ্যপ্রাচ্যে ইজরায়েল আগ্রাসী সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে।এর লক্ষ্য হচ্ছে আরব দুনিয়ার বিভক্তির সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসাবে নিজেদের নিরংকুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।

তিনি এরা এদের কুটকৌশলের আরব বিশ্বের দেশগুলোকে ভেড়া বানিয়ে রেখেছে। এই কৌশলের অংশ হিসাবে এশিয়ার এই অঞ্চলে মার্কিনীদের প্রধান সামরিক আউটপোস্ট হিসাবে ইজরায়েলকে গড়ে তোলা হয়েছে।
একারণে ফিলিস্তিনসহ আরব দুনিয়ার দেশগুলোর বিরুদ্ধে ইজরায়েলের বেপরোয়া সন্ত্রাসী তৎপরতা ও যুদ্ধাপরাধকে নানাভাবে দায়মুক্তি দেয়া হচ্ছে।জাতিসংঘকে এরা পুরোপুরি ঠুটোঁ জগন্নাথে পরিনত করেছে।তিনি পরাশক্তি সমূহের ভেটো ক্ষমতা বাতিল করে জাতিসংঘকে গণতান্ত্রিক ধারায় পুনর্গঠনের আহবান জানান।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী দুনিয়ার সহযোগিতা বন্ধ না হলে ইজরায়েলী এই আগ্রাসী সন্ত্রাসী তৎপরতা বন্ধ করা কঠিন। তিনি বলেন,, আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃত্বে ইজরায়েলের এই আগ্রাসী তৎপরতা প্রতিরোধ করা না গেলে এবং যুদ্ধাপরাধের দায়ে ইজরায়েলী যুদ্ধাপরাধীদের বিচার করা না গেলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবেনা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রও নিশ্চিত করা যাবেনা।

তিনি ইজরায়েলকে আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন। একইসাথে তিনি নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পকে আন্তর্জাতিক সন্ত্রাস ও গণহত্যার অভিযোগে তাদের বিচারও দাবি করেন।
অবিলম্বে গাজা ও ইরানে ইজরায়েলের হামলা ও গাজায় গণহত্যা বন্ধে দুনিয়ার শান্তিকামী দেশ ও বিশ্ববাসীকে এগিয়ে আসারও উদাত্ত আহ্বান জানান।
তিনি আগামী এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিন ও ইরানের জনগণের সাথে সংহতি জানাতে বাংলাদেশে একদিন সংহতি দিবস ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।
পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, মহানগর কমিটির সদস্য আবুল কালাম, মীর রেজাউল আলম, জামাল সিকদার ও বাবর চৌধুরী প্রমুখ।
সমাবেশে বহ্নিশিখা জামালী ইজরাইল ও যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করার দাবি জানান।
আকবর খান বলেন, ইজরাইল ও মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ করতে না পারলে ফিলিস্তিনসহ আরব দুনিয়ায় শান্তি আসবেনা।
সমাবেশের পর একটি একটি বিক্ষোভ মিছিল ঢাকার কয়েকটি রাজপথ প্রদক্ষিণ করে।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ