শিরোনাম:
●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
রাঙামাটি, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ জুন ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে হামলায় আহত আব্দুল্লাহ ফকিরের মৃত্যু
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে হামলায় আহত আব্দুল্লাহ ফকিরের মৃত্যু
শনিবার ● ২৮ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে হামলায় আহত আব্দুল্লাহ ফকিরের মৃত্যু

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সোহাগী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন থেকে ফেরার পথে বিএনপি ভক্ত আব্দুল্লাহ ফকির মারধরের শিকার হয়ে ১মাস ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার দিবাগত রাত ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানের আব্দুল্লাহ’র লাশ দাফন করা হয়।
জানা যায়, গত ২৪ মে অনুষ্ঠিত উপজেলার সোহাগী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে যান হাটুলিয়া গ্রামের বিএনপি ভক্ত দিনমজুর আব্দুল্লাহ ফকির (৬৫)। প্রতিবেশীরা জানান, তিনি ছিলেন একজন দিনমজুর-সারাদিন খেটে পেট চালাতেন, আর বুকে লালন করতেন বিএনপির আদর্শ। আস্থাশীল একজন নিঃস্ব ভক্ত ছিলেন বিএনপির।
বিএনপির কর্মী সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন নিজের কষ্টের টাকা জমিয়ে, পায়ের উপর ভরসা করে। তিনি কোনো বড় নেতা ছিলেন না, ছিল না কোনো পদ কিংবা প্রভাব—ছিল শুধু দলের প্রতি ভালোবাসা। সেই টানেই সে দিন তিনি বিএনপির কর্মী সম্মেলনে যোগ দেন। কিন্তু ফেরার পথটা আর সহজ হলো না তাঁর। নির্মম হামলার শিকার হয়ে রাস্তার পাশে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা মুর্মুষ অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় আব্দুল্লাহ ফকিরের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে দীর্ঘ ১মাস ৪দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বৃহস্পতিবার মৃত্যু বরণ করেন। ময়নাতদন্ত শেষে শুক্রবার দিবাগত রাত ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানের আব্দুল্লাহ’র লাশ দাফন করা হয়। আব্দুল্লাহ’র জানাযায় ছিল মানুষের ঢল। জানাযায় আসা মানুষের মুখে ছিলো অর্থাভাবে আব্দুল্লাহকে উন্নত চিকিৎসা না করাতে পারার আক্ষেপ।
প্রতিবেশী মোস্তফা জামান জানাযার পূর্বে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বলেন, আব্দুল্লাহ ছিল একজন বিএনপির একনিষ্ট কর্মী। সোহাগী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়ে দীর্ঘ ১মাসের উপর চিকিৎসাধীন ছিলেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো আব্দুল্লাহকে স্থানীয় এলাকাবাসী আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করলেও দলীয় কোন সহযোগিতা পাননি। এমনকি থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক। পুলিশ আসামি ধরতে গড়িমসি করায় স্থানীয় এলাকাবাসী মিলে আসামি ধরে পুলিশে সোপর্দ করতে হয়েছে।
আব্দুল্লাহ ফকিরের একমাত্র ছেলে লালন ফকির বলেন, আব্বাকে যেদিন মারধর করা হয় ওইদিন ছিল সোহাগি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন। সেদিন তিনি সোহাগী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রার্থী আনোয়ারুল কবীর হীরুর নেতৃত্বে কর্মী সম্মেলনে যোগদান করেন। সম্মেলন শেষে সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে স্থানীয় আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা ইদ্রিস আলী অতর্কিত হামলা করে। হামলায় আব্বা অজ্ঞান হয়ে পড়ায় মারা গেছে ভেবে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় ইদ্রিস আলী। পরে বাবাকে হাটুলিয়া গ্রামের খোকন মিয়া ও কাইয়ুম বেপারী রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে অজ্ঞান অবস্থায় দীর্ঘ ১৩ দিন চিকিৎসার পর কিছুটা জ্ঞান ফিরলে বাবার সাথে কথা হয়। ওইসময় তিনি ইদ্রিস আলীর কথা জানান। বিষয়টি নিয়ে আমি বাদী হয়ে (৫জুন) ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি। লালন আক্ষেপ করে বলে, আমার ভাবতে কষ্ট হয়। আব্বা বিএনপির নিঃস্বার্থ কর্মী ছিলেন। বিএনপির কর্মী সম্মেলনে গিয়ে তিনি আহত হলেও বিএনপির কোন নেতা কর্মী বাবাকে হাসপাতালে দেখতে পর্যন্ত যাননি।
আব্দুল্লাহ’র জানাযায় উপস্থিত উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি বলেন, আব্দুল্লাহ সেদিন বিএনপির কর্মী সম্মেলনে যোগ দিয়ছিলেন। বাড়ি ফেরার পথে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। আমরা ভেবেছিলাম তিনি সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। পরবর্তীতে তার জ্ঞান ফিরলে তাঁর উপর হামলার বিষয়টি জানতে পারি। তাঁকে খুন করা হয়েছে। আমরা বিএনপির একজন একনিষ্ট কর্মীকে হারিয়েছি। যারা তার খুনের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবী জানাচ্ছি।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় প্রধান অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। বিষয়টি আমরা গুরুত্বে সাথে দেখছি।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন
শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন

আর্কাইভ