শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ●   রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা ●   রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা ●   রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন ●   নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল ●   ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ●   ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
রাঙামাটি, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মাইজভাণ্ডারী ট্রাস্ট পরবর্তী প্রজন্মের কল্যাণে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছে
প্রথম পাতা » চট্টগ্রাম » মাইজভাণ্ডারী ট্রাস্ট পরবর্তী প্রজন্মের কল্যাণে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছে
শনিবার ● ৫ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাইজভাণ্ডারী ট্রাস্ট পরবর্তী প্রজন্মের কল্যাণে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছে

--- ফটিকছড়ি প্রতিনিধি :: বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় গবেষণার গুরুত্ব তুলে ধরতে এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবিকা ও জীবনমান উন্নয়নে উদ্ভাবনী সমাধান অন্বেষণে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট প্রথমবারের মতো আয়োজন করে “SZHM Trust Climate Champion 2025” শীর্ষক একটি গবেষণাভিত্তিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৫ জুলাই শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি এ ধরণের প্রতিযোগিতার প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে দরিদ্র জনগোষ্ঠী। তারা ঠিকানাহীন বাস্তুহারা হয়ে পড়বে। সেই ঠিকানাহীন মানুষগুলোর জীবনমানকে সহনশীল করা, তাদের জন্য উদ্ভাবনী কিছু বের করে আনাই ছিল SZHMT Climate Champion 2025 গবেষণা প্রকল্প আহ্বানের মূল উদ্দেশ্য।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী রেখে যাওয়ার ক্ষেত্রে গবেষক এবং শিক্ষাবিদদের দায়িত্ব অত্যধিক। শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট গবেষণা খাতে পৃষ্ঠপোষকতা করে দেশের মানুষের মঙ্গলের জন্য এবং পরবর্তী প্রজন্মের কল্যাণে অনবরতভাবে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় যুব সমাজকে উৎসাহিত করা এবং গবেষণার মাধ্যমে পরিবেশবান্ধব সমাধান খোঁজার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলাদেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে সর্বমোট ১০৭ টি গবেষণা প্রকল্প থেকে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ডাবল ব্লাইন্ড রিভিউয়ের মাধ্যমে মোট ১০ টি প্রকল্প ট্রাস্ট ফান্ড হতে অর্থায়নের জন্য SZHMT Climate Champion 2025 বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। প্রথম বারের মত আয়োজিত এই গবেষণা প্রস্তাবনা প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কাজী আহনাফ তাহমিদ এবং রিফাত আল আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে মোঃ শাহ পরান এবং গোলাম নূর নবী মিরাজ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) হতে মোঃ কামরুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে মোঃ ইশাওয়াত নিহাল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে সাফিয়াল মুনতাসির সাদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে মোছাঃ নীরা আক্তার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ঢাকা) হতে মোঃ নাহিদুল ইসলাম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (গাজীপুর) হতে মোঃ ফুয়াদ হাসান সাগর।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠানসমূহের শিক্ষকবৃন্দ এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় পর্ষদ সদস্য, সমন্বয়কারী ও শাখার সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য অনুষ্ঠানে বিজয়ীরা তাদের গবেষণা প্রস্তাবনা সকলের সামনে উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইমন রানা জিহাদ ও মোছাম্মত মিশকাত রহমান।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা
রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা
মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি
দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা  ইমরুল ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার

আর্কাইভ