শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪
মো. কামরুল ইসলাম রানা :: রাঙামাটি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে তিন নারীকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার ১৬ আগস্ট ২০২৫ দুপুর ২টা দিকে রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
যৌথবাহিনী জানায়, রাঙামাটি থেকে ছেড়ে আসা সিএনজি (রেজি. নম্বর: রাঙ্গামাটি-থ ১১-১৩৪২) চট্টগ্রামগামী ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশির সময় তিন নারীর শরীরে বহন করা অবস্থায় ৩১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো : মহিমা আক্তার (৩৫), শাহিনুর (৫০) ও সকিনা বেগম (৭৫)।
এ সময় সিএনজির চালক মো. রবিউল ইসলাম (২৫) কে আটক করা হয়।
মানিকছড়িতে ৩১ লিটার মদসহ আটক মহিমা আক্তার (৩৫), শাহিনুর (৫০), সকিনা বেগম (৭৫) ও এনজির চালক মো. রবিউল ইসলাম (২৫) কে আটকের বিষয়টি নিশিচত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ উদ্দিন।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ওসি জানান।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা