শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা

--- স্টাফ রিপোর্টার :: আজ ১৮ অক্টোবর-২০২৫ শনিবার সকাল ১১টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির অস্থায়ী কার্যালয়, আরপি-৪২, শুভ্রা ভিলা, রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকা,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চ সমর্থিত রাঙামাটি-২৯৯ আসনের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক ও রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লবী নারী জুঁই চাকমা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালিন বিপ্লবী নারী জুঁই চাকমা বলেন, গণ-অভ্যুত্থানের আকাংখ্যা বাস্তবায়ন ও নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে আমাদের পার্টি কাজ করে যাচ্ছে। আপনারা দেখেছেন গতকাল (১৭ অক্টোবর-২০২৫) আমাদের পার্টি ঐকমত্য বাংলাদেশ বির্নিমানে তারুণ্যের রক্তে ভেজা ঐতিহাসিক দলিল ” জাতীয় জুলাই সনদ-২০২৫ ” এ স্বাক্ষার করেছে।
তিনি বলেন, আমাকে রাঙামাটি-২৯৯ আসনের ভোট বা জনগণ সংসদ সদস্য পদে দায়িত্ব পালনের সুযোগ দিলে আমি সাংবাদিক বন্ধুদের সাথে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে সম্প্রীতির রাঙামাটি গড়ার লক্ষ্যে কাজ করে যাবো।
রাজনৈতিকভাবে রাঙামাটির জনগণ দীর্ঘদিন ধরে হাতে গুণা ২-৩টি পরিবারের কাছে জিম্মি হয়ে আছে।
আমি এবং আমার পার্টি গণতন্ত্রে বিশ্বাসী,জনগণ আগামীর ঐক্যমত্যর বাংলাদেশে রাঙামাটিতে কোন পেশীশক্তি প্রয়োগ করে কোন প্রভু সংসদ সদস্য হিসাবে দেখতে চায় না।
জুঁই চাকমা বলেন, আমি নিজে খেটে খাওয়া মেহনতি মানুষের রাজনীতি করি, জনগণ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচলে তাদের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে ভোট দিয়ে পাঠালে আমি রাঙামাটি জনগণের একজন সেবক হয়ে কাজ করে যাবো।
তিনি আরো বলেন, রাঙামাটির জনগণ যদি আমাকে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়, আমি রাঙামাটিতে কাপ্তাই হ্রদ ভিত্তিক পর্যটন শিল্প গড়ে তোলব, হাজার-হাজার শিক্ষিত বেকার, অর্ধশিক্ষিত বেকার যুবসমাজ আর চাকুরী পিছনে ঘুরতে হবেনা। রাঙামাটির কোন নারী-পুরুষ কোম্পানীর চাকুরী প্রিয়জনদের ছেড়ে বাইরে জীবণ যাপন করিতে হবেনা।
দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে জেলায় পর্যটনশিল্পের বিকাশ ঘটিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
দেশ বদলাতে হলে সবার আগে আমাদের নিজেদের বদলাতে হবে।
জুঁই চাকমা আরো বলেন, পাহাড়ে বিগত বছরে নারীর ক্ষমতায়ন কেবল কাগজে-কলমে ছিলো, আমার পার্টি প্রগতিশীল এক রাজনৈতিক পার্টি, একারণে আমাকে দায়িত্ব দেয়া হলে আমি বাস্তবে পাহাড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে উভয় জনগোষ্ঠীর জন্য কাজ করে যাবো।
তিনি বলেন, ঐক্যমতের বাংলাদেশে পাহাড়ের সকল অংশিজনদের নিয়ে আমরা সকল জনগোষ্ঠীর প্রতি সুষমবন্টনের মাধ্যমে নতুন একটি রাঙামাটি পার্বত্য জেলার গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি।
এছাড়া কাপ্তাই হ্রদ ড্রেজিং, পার্বত্য এলাকার মানুষের বিদ্যুৎ চাহিদা পুরণ ও কাপ্তাই হ্রদের মাছের চাহিদা পুরণসহ পর্যটন বান্ধব একটি রাঙামাটি শহর গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।
এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও সদর উপজেলা কমিটির সভাপতি অমর চাকমা, জেলার যুব সংহতির সদস্য সচিব সাইমুন ইসলাম, পার্টির বন্ধু সংগঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্যামল চৌধুরী, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া ও পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়া গণ-অভ্যুত্থানের আকাংখ্যা বাস্তবায়ন ও নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে ২৪ অক্টোবর-২০২৫ শুক্রবার ঢাকা সমাবেশ ও গণমিছিল এর লিফলেট আজ ১৮ অক্টোবর-২০২৫ শনিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত রাঙামাটি শহরের কলেজ গেইট থেকে রাজবাড়ী এলাকা পর্যন্ত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির পক্ষ থেকে জনসাধারনের মধ্যে বিতরণ করা হয়।
এতে পার্টির জেলা ও রাঙামাটি সদর উপজেলা কমিটির নেতৃবৃন উপস্থিত ছিলেন ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)