শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার
শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবা ক্রয়–বিক্রয়ের সময় ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে গ্রেফতার দু’জনকে মাদক মামলায় আদালতে সোপর্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পৌর শহরের শিমরাইল গ্রামের আব্দুল জাব্বারের ছেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পৌর যুবলীগের সদস্য শামিম মিয়া (৪৫) ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের তোয়াক্কেল আলীর ছেলে সোহেল আহাম্মদ ওরফে সুহেল আহমদ (৪১)।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার এসআই রাশেদ মোশারফ, এএসআই মো. মোশারফ হোসেন এবং এএসআই কাঞ্চন মিয়াসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। অভিযানকালে আরও কয়েকজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারের পর যুবলীগ নেতা শামীমের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গীর নিচের দিকের কোচ থেকে ২৯০ পিস এবং গ্রেফতার সোহেলের প্যান্টের পকেট থেকে আরও ৬০ পিসসহ মোট ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, মাদক ক্রয়বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ৩৫০ পিসি ইয়াবা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে শামিম পৌর শহরের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং পৌর যুবলীগের সদস্য। পরে তাদের মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় সেইসাথে যুবলীগের সভাপতি শামীমকে সন্ত্রাস বিরোধী আইনে শোন এ্যারেস্ট দেখানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)