শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শের-ই বাংলা ফজলুল হক কলেজ চ্যাম্পিয়ন
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শের-ই বাংলা ফজলুল হক কলেজ চ্যাম্পিয়ন
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শের-ই বাংলা ফজলুল হক কলেজ চ্যাম্পিয়ন

--- গাজী মো গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

ঝালকাঠি পৌর ষ্টেডিয়ামে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি, মেডেল এবং প্রাইজ মানির প্লাকার্ড তুলে দেন।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।

অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি ছিলেন, যুবউন্নয়ন কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, গনমাধ্যম কর্মী এবং ক্রীড়া সংগঠকরা।

ফাইনাল ম্যাচে বিনয়কাঠি শের-ই বাংলা ফজলুল হক ডিগ্রী কলেজ দল টাইব্রেকারে ঝালকাঠি সরকারী কলেজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন গনমাধ্যমকে জানিয়েছেন, ‘জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ টুর্ণামেন্ট গত ২ ডিসেম্বর শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলে। ঝালকাঠি জেলার চারটি উপজেলার মোট ১২ টি কলেজের টিম এতে অংশ নিয়েছে।

ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল কে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

এদিন মোট ৩৬টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
রফিকুল ইসলাম জামাল একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন।

ঝালকাঠিতে নিয়োগবিধির দাবিতে পরিবার পরিকল্পনা
অধিদপ্তরের মাঠ কর্মীদের অবস্থান কর্মসূচি

ঝালকাঠি :: ঝালকাঠিতে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠপর্যায়ের সেবাদানকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে।
দাবি দাওয়া পূরণের লক্ষ্যে টানা তৃতীয় দিনের মতো উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং ইউনিয়ন পর্যায়ের প্রথম সারির সুপারভাইজার পরিবার পরিকল্পনা পরিদর্শক গণ।
সকাল থেকেই উপস্থিত হন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি, এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী অধিকার আদায় পরিষদের সদস্যরা এতে অংশ নেন।
ঝালকাঠি জেলার আহ্বায়ক মাতব্বর বিপ্রদাস জানান, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও নিয়োগবিধির বাস্তবায়ন হয়নি। এতে মাঠপর্যায়ের সেবাদান কার্যক্রমেও নানামুখী সংকট তৈরি হচ্ছে। দ্রুত ন্যায়সংগত দাবি পূরণ না হলে কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দেন অংশগ্রহণকারীরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)