সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক (শিক্ষাবর্ষ ২০২৫-২৬) ভর্তি পরীক্ষা উপলক্ষে এক সমন্বয় সভা আজ ১২ জানুয়ারি বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন চুয়েট এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিভিন্ন সংস্থা, কতৃপক্ষ, প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
চুয়েট এর পক্ষে আরো উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি এবং তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ভর্তি কমিটির সদস্য এবং যোগাযোগ ও নিরাপত্তা উপ-কমিটির সভাপতি এবং পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা, ছাত্রকল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামাণিক, যোগাযোগ ও নিরাপত্তা উপ-কমিটির সদস্য এবং উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, যোগাযোগ ও নিরাপত্তা উপ-কমিটির সদস্য সচিব, ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আনিসুজ্জামান খান প্রমুখ।





রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর