শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়ি প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
বৃহস্পতিবার(১২ফেব্রুয়ারি) প্রাপ্ত ২০৩টি কেন্দ্রের ফলাফলে ওয়াদুদ ভূইয়া পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৫৮ হাজার ১৩৬ ভোট। এছাড়া দাঁড়িপাল্লা প্রতীকের এডভোকেট মো. এয়াকুব আলী পেয়েছেন ৫৪ হাজার ১১৬ ভোট।
ফলাফলের ব্যবধান অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এই আসনটিতে খাগড়াছড়ি সদর, লক্ষীছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, গুইমারা, মাটিরাংগা, পানছড়ি, রামগড়, দীঘিনালা এলাকা নিয়ে।
চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৫৫৪১১৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২৮০২০৬ জন, নারী দভোটার ২৭৩৯০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১