শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ মে ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
প্রথম পাতা » দিনাজপুর » বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
শনিবার ● ২ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়

বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুর পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি বড়পুকুরিয়া কয়লা খনি বর্তমানে নানা সংকট ও অনিশ্চয়তার মুখে পড়েছে। অব্যবস্থাপনা, অতিরিক্ত কয়লা মজুত এবং আর্থিক লোকসানের অজুহাতে খনিটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন শ্রমিক ও সংশ্লিষ্টরা।
খনি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উত্তোলিত অতিরিক্ত কয়লা ইয়ার্ডে পড়ে থাকায় প্রায়ই কয়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। পাশাপাশি অতিরিক্ত চাপের কারণে খনির বাউন্ডারি ওয়াল ভেঙে পড়েছে এবং বৃষ্টির পানিতে কয়লা ভেসে যাওয়ার ঘটনাও ঘটছে। এতে আশপাশের সড়কসহ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারমূল্য ও দেশীয় চাহিদার তুলনায় কম দামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-কে কয়লা সরবরাহ করায় খনিটি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র-এর ৩টি ইউনিটের মধ্যে ২টি দীর্ঘদিন বন্ধ থাকায় উৎপাদিত কয়লার বড় অংশ ব্যবহার না হয়ে ইয়ার্ডে জমে থাকছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এ সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।
খনির শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন খনিটি রক্ষায় ৬ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—খোলাবাজারে কয়লা বিক্রির অনুমতি, পিডিবিকে সরবরাহকৃত কয়লার মূল্য বৃদ্ধি এবং নতুন এলাকায় খনি সম্প্রসারণে ভূমি অধিগ্রহণ। শ্রমিকদের আশঙ্কা, লোকসানের অজুহাতে খনিটি বন্ধ করে দেওয়া হলে প্রায় ২০ থেকে ২২ হাজার পরিবার জীবিকা হারাবে।
এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান, খনির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে কোল ইয়ার্ডে জায়গা সংকটের কারণে উত্তোলিত কয়লা সংরক্ষণে সমস্যা দেখা দিচ্ছে।
অপরদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬ দিন পর উৎপাদনে ফিরল
পার্বতীপুর :: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয় দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত শেষে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি উৎপাদনে ফিরে আসে। বর্তমানে ইউনিটটি থেকে প্রায় ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রয়োজনীয় মেরামত শেষে সেটি পুনরায় চালু করা হয়েছে। এদিকে কেন্দ্রটির ৩ নম্বর ইউনিটে ওভারহোলিং কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী ১৫ মের মধ্যে ইউনিটটি চালু হতে পারে। এটি চালু হলে বিদ্যুৎ সরবরাহ আরও স্বাভাবিক হবে।
উল্লেখ্য, তিন ইউনিটের এ কেন্দ্রটির দুটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল।
সর্বশেষ ১ নম্বর ইউনিটটিও কয়লার সঙ্গে পাথর ঢুকে বয়লারের টিউব ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল হয়ে পড়লে সাময়িকভাবে পুরো কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)