মঙ্গলবার ● ৫ মে ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় ডেইরি প্রডিউসার গ্রুপ (পিজি) সদস্যদের মাঝে উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক। তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাসেল পারভেজ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার ওসি ওয়াদুদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. মোসাহেব আহমেদ নাঈম।
অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় পিজি গ্রুপের সদস্যরা খড় কাটার মেশিন, বিভিন্ন টিকা, কৃমিনাশকসহ নানা ধরনের প্রণোদনা সহায়তা পেয়েছেন, যা তাদের ডেইরি খামার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অধীন ১৮টি ডেইরি প্রডিউসার গ্রুপের ৭২০ জন সদস্যের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল— ২০ লিটারের ২টি মিল্ক ক্যান, ১০ লিটারের ১টি মিল্ক বাকেট, ১ সেট মিল্ক মেজারিং পট, ১টি টিট ডিপিং কাপ, ১ জোড়া হ্যান্ড গ্লাভস, ১টি থার্মোমিটার ক্লক এবং ১ জোড়া গামবুট।
বক্তারা বলেন, প্রাপ্ত উপকরণ সঠিকভাবে ব্যবহার করলে দুধ উৎপাদন বৃদ্ধি পাবে এবং খামারিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
স্থানীয় খামারিরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে তাদের আয় বৃদ্ধি এবং টেকসই খামার ব্যবস্থাপনা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হচ্ছে।





পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা