শিরোনাম:
●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
রাঙামাটি, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ মে ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
প্রথম পাতা » ময়মনসিংহ » শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
শুক্রবার ● ২২ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: “শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তি চাই” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিশু রামিসাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
শুক্রবার (২২ মে ২০২৬) বিকেল ৪টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক আর.কে. রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সভাপতি মনসুর আহমেদ ভূঁইয়া, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান, উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, সাবেক সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার, প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি জাহিদ হাসান, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক মন্ডল, সদস্য অ্যাডভোকেট মাহমুদুল হাসান ফারুক এবং সাংস্কৃতিক কর্মী জান্নাতুন নাহার নুপুর প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক হাবিবুর রহমান, প্রথম আলো বন্ধুসভার যুগ্ম সম্পাদক উবায়দুল্লাহ রুমী, সদস্য আব্দুছ সামাদ শিমুল, ব্যবসায়ী চাঁন মিয়া, প্রভাষক উমর ফারুক, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশেষ করে শিশু রামিসার মতো মর্মান্তিক ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। বক্তারা বলেন, এমন নৃশংস অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়। একইসঙ্গে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে শিশু ও নারীর জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সোহেল রানা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।





আর্কাইভ