বৃহস্পতিবার ● ১২ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সাবেক মাটিরাঙ্গা পৌরসভার মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে দুদুক এর মামলা
সাবেক মাটিরাঙ্গা পৌরসভার মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে দুদুক এর মামলা

মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ৮ .০০ মিঃ) খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা পৌরসভার বিগত মেয়াদে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশন মামলা করেছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে দুদুকের সমন্বিত রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ কালাম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামীরা হচ্ছেন, মাটিরাঙ্গা পৌরসভার কার্যসহকারী আনোয়ার হোসেন, সচিব অনিল কুমার ত্রিপুরা ও হিসাব রক্ষক প্রশান্ত কুমার সাহা।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাহাদত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাটিরাঙ্গা পৌরসভায় ড্র্রেন নির্মাণে ভুয়া প্রকল্প দেখিয়ে অন্তত ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলা নং-৩, তারিখ ১১ মে ২০১৬।
দুদুকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: সফিকুল ইসলাম ভূইয়া জানান, দায়েরকৃত মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগের পর আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হবে।
এছাড়া খাগড়াছড়িতে বিভিন্ন দূর্নীতির অভিযোগে শীঘ্রই সিরিজ মামলা শুরু হবার সম্ভবনা রয়েছে বলেও তিনি জানান।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা