রবিবার ● ২১ জুন ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি ::ডেঙ্গু প্রতিরোধ এবং পৌর শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ঝালকাঠিতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে শহরের স্টেশন রোড, কলাবাগান, কাটপট্টি, স্টিমারঘাটসহ স্বাস্থ্য বিভাগের চিহ্নিত ডেঙ্গুর উৎপত্তিস্থলের সাতটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি), সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারি শাখা) মো. ফজলে রাব্বী আসিফের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে স্টেশন রোডের কমলা ফার্মেসিসহ অপরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জরিমানা আদায় করা হয়।
অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত