শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রবিবার ● ৫ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন

রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে  মানববন্ধন মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: ‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের রূপনগর এলাকায় বিদ্যুতের তার চুরি, অটো রিকশা ও অটো রিকশার ব্যাটারি চুরি,গরু চুরি, ছিনতাই, চাঁদাবাজি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। উঠতি বয়সের একদল বখাটে গ্যাং তৈরি করে দিন দুপুরে নানা অপকর্ম করে ঘুরে বেড়ালেও তাদের নিবৃত করার কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
‎
‎গতকাল (৩ জুলাই) বিকাল ৪টায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এলাকাবাসীকে সাথে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। মানববন্ধনে রূপনগর সমাজের সর্দার আবু তাহেরের সভাপতিত্বে ও এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক কোরবান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক বিএনপি নেতা আখতার হোসেন মিয়াজি, দক্ষিণ রাঙ্গুনিয়া ওলামা দলের আহবায়ক মাওলানা রফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছের, সরফভাটা ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সভাপতি দিদার হোসেন বিপ্লব, সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন তালুকদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, রূপনগর সমাজের সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ মফিজ, বিএনপি নেতা নুরুল হক, নুর মোহাম্মদ, সমাজসেবী মো. জালাল, মো. সেলিম, ফজল আহমদ, প্রবাসী নুরুল আলম।
‎
‎উপস্থিত ছিলেন বাবু, নয়ন, তানজু, মহিউদ্দিন, সেকান্দর, সাকিব সহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, হঠাৎ করে রূপনগর এলাকায় কিশোর গ্যাংয়ের বেপরোয়া হয়ে উঠেছে। এদের হাত থেকে কৃষক মজদুর প্রবাসী চাকুরিজীবী কেউই রেহাই পাচ্ছে না। তাদের এলোপাতাড়ি চাঁদাবাজি ও বখাটেপনায় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসি। এর প্রতিবাদ করায় সম্প্রতি প্রবাসী এমদাদুল ইসলাম, মো. হারুন ও মো. ইউছুফকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করেছে। এ ঘটনার পর এলাকাবাসী সোচ্চার হয়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেয়। এলাকাবাসী কিশোর গ্যাংয়ের উৎপাত রোধে হুমাম কাদের চৌধুরী এমপি ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)