শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম পাতা » চট্টগ্রাম » দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
বুধবার ● ২২ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

- মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২টি তাজা কার্তুজ ও ২টি খালি কার্তুজসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। এর আগে সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ সৈয়দুরখীল এলাকার এজাহার মিয়া ফকিরের বাড়ি সংলগ্ন ইটের সলিং রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।

মো. আরিফ (২৬) -পিতা : মৃত সুলতান আহাম্মদ, সাং: সৈয়দুরখীল (৪নং ওয়ার্ড, সরফভাটা ইউপি)।
মো. মনির হোসেন (২৩) -পিতা. মৃত মো. কামাল, সাং: বড়খোলা, মিরেরখীল (১নং ওয়ার্ড, সরফভাটা ইউপি)।
মো. রাকিব (১৫) -পিতা মো. হোসেন, সাং: বড়খোলা, মিরেরখীল (১নং ওয়ার্ড, সরফভাটা।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিক-নির্দেশনায় এবং রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম-এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান চালান।

অভিযানকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২টি একনলা বন্দুক, শর্টগানের ২টি তাজা কার্তুজ এবং ২টি খালি কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এ ঘটনায় উদ্ধারকারী কর্মকর্তা এসআই মো. শাহিন মিয়া বাদী হয়ে ১৯৮৭ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878 - সংশোধনী ২০০২) 19A/19 (f) ধারায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি মামলা (মামলা নং-০৫, তারিখ: ২১/০৭/২০২৬) দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের আইনগত অভিযান অব্যাহত থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)