বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
![]()
মোহাম্মদ আবদুর রহিম, বান্দরবান, ৩ সেপ্টেম্বর ২০২৬ :: টেকসই উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে একটি সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেছেন, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শান্তি ছাড়া এই অঞ্চলে কখনোই উন্নয়ন সম্ভব নয়। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সরকার দীর্ঘমেয়াদী ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের ছাত্রাবাস ও সেনাবাহিনীর সেভেনফিল্ড এম্বুলেন্সের হাসপাতাল ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল ইসলাম, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহম্মদ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মো. কামরুল হাসান খান, সেভেনফিল অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্নেল ডাঃ মোহাম্মদ সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ছাত্রাবাস ও হাসপাতাল ভবন নির্মাণ করা হয়। পরে প্রতিমন্ত্রী বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী কৃষি যন্ত্রপাতি ও মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।





মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন