শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ রাউজানের উরকিচর এলাকার কেরানীহাট বাজারে এই ঘটনা ঘটে।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
দৃর্বৃত্তের গুলিতে নিহত মো. করিম (৩৫) উরকিচর ইউনিয়নের হারপাড়া গ্রামের মো. শফির ছেলে। তবে রাজনৈতিক কোনো পদপদবী রয়েছে কিনা বিষয়টি জানা যায় নি।
প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় নিহত করিম বাজারে ছিলেন। এসময় ১০-১২ জন লোক মোটরসাইকেল করে বাজারে এসে করিমকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনার পরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত করিম মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। তবে কেন তাকে হত্যা করা হয়েছে বিষয়টি এখনো নিশ্চিত করা যাই নি।
পুলিশ সূত্রে জানা যায়, “তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ঘটনায় প্রায় ৮ থেকে ১০টি মামলা রয়েছে।” রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, নিহতের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছে। কে বা কারা এই হত্যাকা- করেছে বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি। তিনি জানান ময়নাতদন্তের পরে এই বিস্তারিত জানা যাবে। তারা এই ঘটনার পর আসামীদের ধরতে অভিযান শুরু করছেন।





চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট