বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার
নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার
উত্তম কুমার পাল হিমেল, ষ্টাফ রিপোর্টার :: নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের শতক (সৈয়দাবাদ) গ্রামে গোপলা নদী থেকে সাদিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ির পাশের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার ও পুলিশ।
সাদিয়া আক্তার ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তিনি এক সন্তানের জননী। তার স্বামী প্রবাসে থাকায় তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাদিয়া আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি একাধিকবার পানিতে ঝাঁপ দেওয়া বা ডুবে যাওয়ার চেষ্টা করেছিলেন। রোববার সকালে বাড়ির পাশের নদীর পানিতে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই কাজল দেবসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
বিষয়টি নিশ্চিত করে এসআই কাজল দেব বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে





বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের