শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ

--- হাফিজুল ইসলাম লস্কর, সিলেট জেলা প্রতিনিধি :: সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (কর্মচারী) নিয়োগবিধিমালা, ২০১৮-তে সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১টি পদ তপশীলভুক্ত করে অস্থায়ী অনারারী প্রভাষকদের চাকরি ভূতাপেক্ষভাবে আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গবেষণা, প্রকাশনা ও কারিকুলাম উন্নয়ন (অতিরিক্ত দায়িত্ব-পরিচালক, অল্টারনেটিভ মেডিসিন) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুবা এবং সহকারী পরিচালক (অ.দা.) ডা. সায়মা আখতার চৌধুরী স্বাক্ষরিত স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (কর্মচারী) নিয়োগবিধিমালা, ২০১৮-তে সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১টি পদ তপশীলভুক্ত করার দাবি জানানো হয়। এই প্রক্রিয়ায় অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত তিনজন অনারারী প্রভাষক ভূতাপেক্ষভাবে চাকরি আত্মীকরণের আবেদন করেন। আবেদনকারী প্রভাষকরা হলেন-১. মোহাম্মদ জাফর হোসেন খান, ২. তাজউদ্দিন আহমদ এবং ৩. আক্তর হোসেন; যারা সকলেই সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেটে কর্মরত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি চাকরি বিধিমালা এবং দাপ্তরিক নিয়ম অনুযায়ী যেকোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি সংক্রান্ত আবেদন বা প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে (Channel through proper authority) নির্ধারিত নিয়মে প্রেরণ করতে হয়। তবে উল্লিখিত তিনজন প্রভাষক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যম ছাড়াই সরাসরি দপ্তরে আবেদনপত্র প্রেরণ করায় অধিদপ্তর থেকে এই নির্দেশনা আসে।

এমতাবস্থায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে উক্ত তিনজন অস্থায়ী অনারারী প্রভাষককে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পুনরায় আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন/চিকিৎসা শিক্ষা) এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিবের (পার-৩ শাখা) নিকট প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ