শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকূপায় নির্বাচনী সহিংসতায় ঘরবাড়ি ভাংচুর-দোকানঘর পুড়িয়ে দিয়েছে ৪০ জন বাড়িছাড়া
প্রথম পাতা » অপরাধ » শৈলকূপায় নির্বাচনী সহিংসতায় ঘরবাড়ি ভাংচুর-দোকানঘর পুড়িয়ে দিয়েছে ৪০ জন বাড়িছাড়া
শুক্রবার ● ১০ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকূপায় নির্বাচনী সহিংসতায় ঘরবাড়ি ভাংচুর-দোকানঘর পুড়িয়ে দিয়েছে ৪০ জন বাড়িছাড়া

---

শৈলকূপা থেকে ঘুরে এসে ঝিনাইদহ প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৭মিঃ) রাতের আধারে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নের কচুয়া গ্রামের শ্রীকান্ত বিশ্বাস (৮০) কে দোকান ঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা ৷ এঘটনায় ১০জুন শুক্রবার দুপুরে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকূপা-১ আসনের এমপি আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ সরেজমিনে গিয়ে জানা গেছে,৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সায়ুব আলী জোয়ার্দ্দারের সাথে লড়াই করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিল্টন জোয়ার্দ্দার পরাজিত হয় ৷ এর জের ধরে নির্বাচনী পরবর্তী সহিংসতায় কচুয়া গ্রামের শ্রীকান্ত বিশ্বাসের দোকান ঘর পুড়িয়ে দিয়েছে আ’লীগ মনোনীত বিজয়ী প্রার্থীর সমর্থক কচুয়া গ্রামেরই রনজিত্‍, সমীর, প্রতাপ, ধলু, জটো, অশোক, পরিমল ও অন্তর গং৷
অপরদিকে একই ইউনিয়নে ফলিয়া গ্রামের তোবারক মেম্বারের বাড়ির জানালা দরজাসহ বেশ কয়েকটি বাড়ি ভাংচুর চালানো হয়েছে ৷ এসময় তারা ৩টি মোটরসাইকেল ভাংচুর করে ৷

এদের অত্যাচারে প্রায় ৩০/৩৫ জন বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে বলে কচুয়া গ্রামের নির্যাতিত পরিতা রানী, বিমল ও অমল জানান ৷ এব্যাপারে চেয়ারম্যান সায়ুব আলী জোয়ার্দ্দার জানান এমপি আব্দুল হাই-আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিল্টন জোয়ার্দ্দার পক্ষ নিয়ে শ্রীকান্ত বিশ্বাসকে উস্কিয়ে দিয়ে নিজেই নিজের দোকান ঘর পুড়িয়ে নাটক করছেন ৷
এ ব্যাপারে ঝিনাইদহের শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে এমপির সাহেবের সাথে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি ৷ রাতের আধারে কেবা কারা দোকানঘরটি পুড়িয়ে দিয়েছে ঘটনাটি সঠিক ৷ তবে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ৷





আর্কাইভ