শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে ভুয়া ডাক্তার আটক
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে ভুয়া ডাক্তার আটক
সোমবার ● ১৩ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে ভুয়া ডাক্তার আটক

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০১মিঃ) গাজীপুরের কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের মৈশার বাজারে এমবিবিএস পরিচয়ে দুই সহযোগীসহ এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে৷

১৩ জুন সোমবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে৷

আটকরা হলেন-নোয়াখালীর বেগমগঞ্জ থানার নাজিরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইসমাইল হোসেন (৪৫), সহযোগী রাজশাহীর চারঘাট এলাকার হানাপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে তবারক হোসেন (৫৪) ও বরিশাল মুল্লদী এলাকার মধ্যগাচুরী গ্রামের মৃত খন্দকার আব্দুল লতিফের ছেলে শাহরিয়ার আলম (৪৫)৷

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাজমুল হক জানান, রবিবার সন্ধ্যায় ইসমাইল নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয়ে দুই সহযোগীসহ রোগীদের চিকিত্‍সা দিতে শুরু করে৷ বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের তিনজনকে আটক করে৷ পরে স্থানীয়রা থানায় খবর দিয়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করেন৷

এ ব্যাপারে কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া গ্রামের মৃত কসুম উদ্দিনের ছেলে জাকির হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা (নং ১৯) দায়ের করেছেন৷ ওই মামলায় সোমবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে৷

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান আখন্দ জানান, নিয়মানুয়ায়ী দেশের কোনো চিকিত্‍সক এমবিএস হলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন লাগে কিন্তু প্রাথমিকভাবে সেটা তারা দেখাতে পারেনি৷

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটি মহল তাদের আটক করেছে৷ আর এ কারণে মামলার বাদী স্থানীয় কেউ না হয়ে উপজেলার বালীগাঁও গ্রামে জাকির হোসেন হয়েছেন৷

এ ব্যাপারে মামলার বাদী জাকির হোসেনের সঙ্গে মোবাইলফোনে কথা হলে তিনি বলেন, আমি ওই জায়গায় গিয়েছিলাম৷ এই বলে তিনি মোবাইলফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন৷ পরে তার মোবাইলফোনে একাধিকবার চেষ্ঠা করেও পাওয়া যায়নি৷

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে মামলার বাদীর ব্যাপারে বলেন, মামলার বাদী যে কেউ হতে পারে৷





আর্কাইভ